দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তিলজলা-কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের জাতীয় শিশু সুরক্ষা কমিশনের

নিজস্ব প্রতিনিধি: তিলজলা-কাণ্ডে (Tiljala incident) স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল জাতীয় শিশু সুরক্ষা কমিশন (National Commission for Protection of Child Rights)। কমিশনের চেয়ারম্যান প্রিয়ঙ্ক কানুনগো সোমবার রাতে এ কথা জানিয়েছেন। কমিশনের তরফে ইতিমধ্যে রাজ্য পুলিশের ডিজি ও মুখ্যসচিবকে এই ঘটনা নিয়ে নোটিস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। ঘটনাটি খতিয়ে দেখতে কমিশন রাজ্যে একটি দল পাঠানোর কথাও ভাবছে কমিশন।

উল্লেখ্য ৮ বছরের এক নাবালিকাকে খুনের অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। সেই ঘটনাকে কেন্দ্র করে সোমবার দিনভর রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতার রাজপথ। বিক্ষোভের জেরে বাতিল করা হয় একাধিক ট্রেন। ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে। সোমবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করেন বিক্ষোভকারীরা।  তিলজলা উড়ালপুলে বন্ধ হয়ে যায় যান চলাচল। উন্মত্ত জনতা পরপর একাধিক বাইকে আগুন লাগিয়ে দেন। বন্ডেল গেট, পিকনিক গার্ডেন চত্বরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে শুরু হয় ব্যাপক ধরপাকড় এবং লাঠিচার্জ। কাঁদানে গ্যাসের শেলও ফাটানো হয় পুলিশের তরফে। মঙ্গলবার সকাল পর্যন্ত এই ঘটনায় মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে তিলজলা থানার তরফে। ধৃতদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, অশান্তি পাকানো-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

অন্যদিকে মৃত নাবালিকার পরিবারের তরফে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। নাবালিকার পরিবারের সদস্যেরা জানিয়েছেন, রবিবার সকালে শিশুটিকে আবর্জনা ফেলার জন্য আবাসনের নীচে পাঠানো হয়েছিল। মনে করা হচ্ছে তখনই তাকে দোতলার ঘরে নিয়ে যান অলোক। তার পর ঘরের ভিতর তাঁর উপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। নাবালিকার ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, গামছা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাকে। মৃত্যু নিশ্চিত করতে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত কে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, তান্ত্রিকের পরামর্শে অভিযুক্ত এ কাজ করেছেন। ধৃতের ঘর থেকে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত নেশাগ্রস্ত থাকেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

দু’দিনে ২ মহিলাকে ধর্ষণ, প্রকাশ্যে দিল্লিতে আমলার মেয়েকে খুনে অভিযুক্তের কুকীর্তি

‘দেওরকে এখনই ছেড়ে দাও’, হাইটেনশন টাওয়ারের মাথায় চড়ে পুলিশকে হুমকি বৌদির

সিমেন্ট-প্লাস্টার ছাড়াই তৈরি হয়েছে ১১৫ ফুট উঁচু এই মন্দির, রয়েছে অসাধারণ কাহিনি

বাংলার সঙ্গেই তামিলনাড়ুতে ভোট, দক্ষিণের এই রাজ্যে এবার লড়াই ত্রিমুখী

কটি জেলায়, কত আসনে ভোট? প্রার্থী কারা, দেখে নিন এক ঝলকে

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ