নেতাজি ইনডোর স্টেডিয়াম ঘিরে কড়া নিরাপত্তায় DCRC সেন্টারে ব্যস্ততা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামীকাল রাজ্যে শুরু হতে চলেছে দ্বিতীয় দফার নির্বাচন আর এই গুরুত্বপূর্ণ পর্যায়ের ভোট পরিচালনার জন্য কলকাতার প্রাণকেন্দ্র নেতাজি ইনডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium)এখন তুঙ্গে প্রশাসনিক তৎপরতা। এই স্টেডিয়ামটি এবার কলকাতা এবং উত্তর কলকাতা জেলার জন্য প্রধান ডি.সি.আর.সি (DCRC) বা ডিস্ট্রিবিউশন সেন্টার অ্যান্ড রিসিভিং সেন্টার হিসেবে কাজ করছে। নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে এবার মোট ৭টি বিধানসভা কেন্দ্রের (ACs) নির্বাচনী প্রক্রিয়া নিয়ন্ত্রিত হচ্ছে। এটি মহকুমা সদর দপ্তর বা SDHQ পর্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেন্যু।

আজ সকাল থেকে এখানে কয়েক হাজার ভোটকর্মীর ভিড়। ডি.সি.আর.সি কাউন্টারগুলো থেকে ইভিএম (EVM), ভিভিপ্যাট (VVPAT) এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন পোলিং অফিসাররা। দ্বিতীয় দফার নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে এই চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। সিসিটিভি(CCTV) ক্যামেরার নজরদারিতে পুরো স্টেডিয়াম এলাকাকে মুড়ে ফেলা হয়েছে। প্রত্যেক ভোটকর্মীর পরিচয়পত্র পরীক্ষা করে এবং কিউ-আর কোড স্ক্যান করে তবেই সরঞ্জাম হস্তান্তর করা হচ্ছে। এদিকে,রাত পোহালে নির্বাচন। বারাকপুর প্রশাসনিক ভবনে চলছে তার চরম প্রস্তুতি।

ভোট কর্মীরা যারা ভোট করাবেন তারা নিজ নিজ ইভিএম ও তাদের প্রয়োজনীয় কাগজপত্র সরঞ্জাম বুঝে নিচ্ছেন। গত বছর এভাবে তাদের ইভিএম মেশিন(EVM Machine) নিতে ঝামেলা সম্মুখীন হতে হয়েছিল তৈরি হয়েছিল বিশৃঙ্খলা। এবার ভোট কর্মীরা মনের সাহস পেয়েছেন কারণ নির্বাচন কমিশনার যে ধরনের ব্যবস্থা করেছেন তারা অনেকটাই নিরাপত্তা বোধ করছেন।অন্যদিকে,উত্তরবঙ্গের জলপাইগুড়ি বিধানসভার ময়নাগুড়ি বিধানসভার স্ট্রংরুমের ভেতরে পর্যবেক্ষণে থাকা সিসিটিভি ক্যামেরা প্রায় ৫ মিনিট ৩৩ সেকেন্ড ধরে বন্ধ থাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

চাঁদা চুরি কাণ্ডে রামমন্দির ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭, ৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

সকালের পর বিকেলে ফের মেট্রোয় জোড়া আত্মহত্যার চেষ্টা, ভোগান্তিতে যাত্রীরা

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর