নিউটাউনের বহুতলে চলল গুলি, জখম ৪

এঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতদের ভর্তি করা হয়েছে জিরানগাছা হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে টেকনো সিটি থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিউটাউনের এক নির্মীয়মান বহুতলে চলল গুলি (FIRE)। জানা গিয়েছে, মদ্যপানকে কেন্দ্র করেই বচসা। আর তারই পরিণতি মর্মান্তিক। নিরাপত্তারক্ষীদের সঙ্গে শ্রমিকদের (LABOUR) বচসা। তা থেকেই মারামারি। আর তার পরেই ওঠে গুলি চালানোর অভিযোগ। ঘটনায় আহত (INJURED) ৪ জন। গুরুতর জখম ২।

নির্মীয়মান বহুতলে বেশ কয়েকজন শ্রমিক মদ্যপান (DRINK) করছিলেন। মদ্যপানে বাধা দেন নিরাপত্তারক্ষীরা (SECURITY GUARD)। শ্রমিকদের মদ্যপানের ছবিও প্রমাণ স্বরূপ তুলে রাখা হয়েছিল নিরাপত্তারক্ষীদের তরফে। সুরক্ষাকর্মীদের অভিযোগ, মদ্যপানে শ্রমিকদের বাধা দিলে শুরু হয় বচসা। পরিস্থিতি এমন পর্যায় পৌঁছায় যে , হাতাহাতি পর্যন্ত হয়। অভিযোগ, চলে এক রাউন্ড গুলি।

নিরাপত্তাকারীদের অভিযোগ, মদ্যপানে শ্রমিকদের বাধা দিলে তাঁদের মারধর করে শ্রমিকরা। রড দিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ। শ্রমিকদের বিরুদ্ধে নিরাপত্তারক্ষীদের বন্দুক কেড়ে নেওয়ার অভিযোগও রয়েছে। সেই সময়ই গুলি চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় আহত হয়েছেন ৪ জন। এঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতদের ভর্তি করা হয়েছে জিরানগাছা হাসপাতালে (HOSPITAL)। ঘটনার তদন্তে নেমেছে টেকনো সিটি থানার পুলিশ (POLICE)। খতিয়ে দেখা হচ্ছে, কে বা কারা, কী ভাবে চালিয়েছিল গুলি।

স্থানীয়দের দাবি, গুলির শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে এসেছিলেন তাঁরা। দেখেছিলেন রক্তারক্তি অবস্থা। তবে কী করে, কী হয়েছিল তা বলতে পারেননি স্থানীয়রা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত চলছে। জিজ্ঞসাবাদ করা হবে আহতদের। শ্রমিক ও নিরাপত্তারক্ষীদের জেরা করা হবে। স্থানীয়দের সঙ্গেও কথা বলবে পুলিশ। খবর লেখা পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হননি।

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

সুপ্রিম নির্দেশে নাম বদলাল ‘ঘুষখোর পণ্ডিত’-এর, কবে মুক্তি পাচ্ছে মনোজ বাজপেয়ীর ছবি?

ব্রিজের তলায় টেবিল টেনিস, ক্যারম! শহর সাজাতে নয়া ভাবনা অগ্নিমিত্রার

‘রাজ্যে অবৈধ অনুপ্রবেশ ও গোরুপাচার বন্ধ,’ মুর্শিদাবাদে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী

দুপুরের পাতে সেরা সঙ্গী, বানিয়ে ফেলুন সুস্বাদু শিমের ঝাল

‘সরকারের কাজের গতি বাড়াতে মা দুর্গার ১১ হাতের প্রয়োজন,’ মন্তব্য দিলীপের

বারোয়ারি পুজোয় ব্রাত্য, এবার নিজেদের মণ্ডপে দশভুজার আরাধনায় মাতবেন যৌনকর্মীরা

‘যান টাকা কামিয়ে আনুন’, বিদেশে শুটিংয়ের জন্যে রাজপালের পাসপোর্ট ছাড়ের অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৬ পড়ুয়া

মক্কায় মসজিদে চুরি, দুই বাংলাদেশিকে ফাঁসিতে ঝোলাল সৌদি সরকার

জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

ডিজেল ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি, পঞ্চমীতে তীব্র যানজট যশোর রোডে

মোবাইলে আর অচেনা নম্বর থেকে ফোন আসবে না, পদক্ষেপ কেন্দ্রের

ওটিটি দুনিয়ায় বড় ধাক্কা! এক ধাক্কায় ১ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে নেটফ্লিক্স, কেন হঠাৎ এই সিদ্ধান্ত?