মোথাবাড়ি-কাণ্ডে মহিলা বিচারকের জবানবন্দি নিল NIA, কীভাবে হামলা?

Share:

নিজস্ব প্রতিনিধি, মোথাবাড়ি : মালদা মোথাবাড়ির ঘটনায় তৎপর এনআইএ (NIA)। বিডিও অফিসে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের পরে  তথ্য যাচাই করা হচ্ছে। পাশাপাশি এই ঘটনায় কসবার বাসিন্দা এক মহিলা বিচারকের জবানবন্দি নথিবদ্ধ করল এনআইএ (NIA)। রবিবার সকাল থেকে প্রায় ঘণ্টা দেড়েক ওই বিচারকের জবানবন্দি নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মোফাক্কেরুল সহ ধৃতদের টানা জেরা চলছে। মোটিভ জানতে ম্যারাথন জেরা চালাচ্ছে এনআইএ।

জানা গিয়েছে, নাম বাদ যাওয়ার প্রতিবাদে গত বুধবার উত্তপ্ত হয়ে ওঠে মোথাবাড়ি। বিডিও অফিসে ৭ বিচরককে আটকে রাখার অভিযোগ ওঠে। পরে রাতে পুলিশ তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময়ে গাড়িতে ভাঙচুর চালানো হয়। ফলে গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। সেদিন কী হয়েছিল, কখন পুলিশ আসে, গোটা ঘটনা জানতে তৎপর এনআইএ। সেই কারণে এক মহিলা বিচারকের সঙ্গেও কথা বলেন এনআইএ আধিকারিকরা। 

এনআইএ সূত্রের খবর, ওই দিনের ঘটনার খুঁটিনাটি বিচারকের কাছ থেকে জানা হয়েছে। সকাল থেকে একাধিক তদন্তকারী অফিসারদের দল বিভিন্ন বিচারকের গোপন জবানবন্দি গ্রহণ করছেন।  ঘটনার দিনের পাশাপাশি এর আগেও কি পরিস্থিতি সৃষ্টি হচ্ছিল, তা বিচারকদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল। তাঁদের বয়ানের ভিত্তিতে বহু গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। কোথায় আটকানো হয়েছিল বিচারকদের গাড়ি? সেইসময় গাড়ির পিছনে ছুটেছিলেন কারা? ঠিক কী ঘটেছিল মোথাবাড়িতে? সবটাই এখন রয়েছে আতশকাঁচের তলায়। বিচারক সহ একাধিক জনকে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য সামনে এসেছে বলে সূত্রের খবর। 

আলফানসো-দশেরির ভিড়ে নজর কাড়ছে গোয়ার ‘মাঙ্কুরাদ’ আম! জানেন কেন এত জনপ্রিয় এই আম?

বর্ষায় শরীরে লাল ফুসকুড়ি? জানেন কোন জটিল রোগের লক্ষণ?

রথযাত্রায় কেন গুরুত্বপূর্ণ গঞ্জামের কেওড়া ফুল? জেনে নিন অনন্য মাহাত্ম্য!

বাড়িতে সিঁড়ির নীচে বাথরুম? বাস্তুর এই ভুলে নষ্ট হতে পারে সুখ-শান্তি

সংসারে অভাব দূর করতে চান? রান্নাঘরের এই দেওয়ালে রাখুন শিব-অন্নপূর্ণার বিশেষ ছবি

আজকের রাশিফল: চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত রাখুন, ঝামেলায় পড়তে পারেন…

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ