চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্য বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনছে বিজেপি

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) বুকে যে রাজনৈতিক দলের ১০০জন বিধায়কও নেই, নিত্যদিন যে দল ছাড়ছেন নেতা থেকে কর্মীরা, দল ছাড়ছেন সাংসদ ও বিধায়কেরা, সেই দলটিই রাজ্য বিধানসভার(West Bengal State Assembly) অধ্যক্ষের(Speaker) বিরুদ্ধে অনাস্থা আনছে। এর থেকে বড় হাস্যকর আচরণ আর কিই বা হতে পারে। কিন্তু এটাই চূড়ান্ত বাস্তব। বঙ্গ বিজেপির(BJP) তরফে রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের(Biman Banerjee) বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়েছে। যদিও বিষয়টি এখনও আলোচনার স্তরেই রয়েছে এবং মৌখিক ভাবেই অনাস্থা আনার সম্ভাবনার বিষয়টি বিজেপির তরফে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে। জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। তিনি জানিয়েছেন, বিধানসভার বাজেট অধিবেশনে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারে বিজেপি। এ বিষয়ে বিজেপির পরিষদীয় দল আলোচনা করবে। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন বীর্যহারা কলকাতা, দেশে পুরুষ বন্ধ্যাত্বের শীর্ষে বাংলা

কিন্তু হঠাৎ করে রাজ্য বিধানসভার স্পিকারের বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব কেন? ঘটনার সূত্রপাত বিজেপির মুলতুবি প্রস্তাব আনাকে কেন্দ্র করে। সোমবার অর্থাৎ এদিন বিধানসভার শীতকালীন অধিবেশনে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। বিজেপির তরফে অভিযোগ করা হয়, নিয়োগ দুর্নীতিতে জড়িত রয়েছে রাজ্যের মন্ত্রিসভা। অযোগ্য চাকরিপ্রাপকদের পদে বহাল রাখার জন্য শূন্যপদ তৈরিতে সায় দিয়েছিল রাজ্য মন্ত্রিসভা। এ বিষয়ে আলোচনার দাবি জানান তিনি। কিন্তু বিষয়টি আদালতের বিচারাধীন, এই যুক্তি দেখিয়ে প্রস্তাব খারিজ করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এর পরই অধিবেশন কক্ষেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। পরে অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করেন তাঁরা। পরিবর্তে বিধানসভা ভবনের বাইরে তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সময়েই তিনি জানান, তাঁরা রাজ্য বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছেন।

আরও পড়ুন বাংলাতেও হবে ভারত জোড়ো যাত্রা, আসতে পারেন রাহুল গান্ধিও

শুভেন্দু এদিন জানান, ‘মুলতুবি প্রস্তাবের প্রস্তাবক হিসাবে নাম ছিল পদ্ম শিবিরের বিধায়ক গোপাল সাহা, হিরণ চট্টোপাধ্যায়-সহ মোট ৪ জনের। স্পিকার এই ৪ জনের বক্তব্য শুনতে চান। ৪ জন যখন বিধানসভায় স্লোগান দিচ্ছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন স্পিকার তাঁদের বলতে বলেন। সেই সময় বিধানসভায় আলোচনার পরিবেশ ছিল না। স্পিকার ৪ জনের নাম বলার পরেও কেউ বক্তব্য রাখেননি। এরপরই স্পিকার জানিয়ে দেন, এই ৪ জন অধিবেশনের পরবর্তী ২ দিন কোনও প্রস্তাব আনতে পারবেন না। প্রস্তাবে স্বাক্ষরও করতে পারবেন না। এই কাজ স্পিকারের ‘এক্তিয়ার বহির্ভূত’। রাজ্য মন্ত্রিসভা রাজ্য বিধানসভার কাছে দায়বদ্ধ। তাই বিচারাধীন বিষয়ের যুক্তিতে মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে বিধানসভায় আলোচনা করা আটকানো যায় না। স্পিকার এমন ভূমিকা নিতে থাকলে আমরাও বাজেট অধিবেশনে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে বাধ্য হবো। তবে এ বিষয়ে আলোচনার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

আর্থিক তছরূপ মামলায় টানা ৭ ঘন্টা জেরার পর অবশেষে গ্রেফতার ব্যবসায়ী জয় কামদার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ