আর জি কর হাসপাতালের আশেপাশে বেআইনি জমায়েত নয়, নিষেধাজ্ঞা বাড়ল আরও ১৫দিন

আগামী ৩০ অক্টোবর পর্যন্ত আর জি কর সংলগ্ন এলাকায় ৫ জন বা তার বেশি মানুষের বেআইনি জমায়েত করা যাবে না। নির্দেশিকা জারি কলকাতা পুলিশের।  

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল(R G Kar Medical College and Hospital) এলাকায় বেআইনি জমায়েত নয়(No Illegal Gathering), কলকাতা পুলিশ আগেই এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিল। এ বার সেই সময়সীমা আরও ১৫ দিন বৃদ্ধি করা হল। মঙ্গলবার কলকাতা পুলিশ একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। সংশ্লিষ্ট ওই এলাকায় শান্তিভঙ্গের আশঙ্কা করেই কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা এই নিষেধাজ্ঞা বৃদ্ধির কথা জানিয়েছেন বিজ্ঞপ্তিতে। লালবাজারের(Lalbazaar) বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ অক্টোবর অর্থাৎ এদিন বুধবার থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত আর জি কর সংলগ্ন এলাকায় ৫ জন বা তার বেশি মানুষের বেআইনি জমায়েত করা যাবে না। আইনশৃঙ্খলা বজায় রাখতেই বিশেষ নির্দেশিকা জারি কলকাতা পুলিশের।  

আরও পড়ুন, লক্ষ্মী পুজোর দিনেই সাতসকালে গুলিতে ঝাঁঝরা তৃণমূল ঘণিষ্ঠ প্রমোটার

জানা গিয়েছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নম্বর ধারা মেনে এই নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। কোন কোন এলাকায় এই নিষেধাজ্ঞা বজায় থাকবে তা-ও বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে। জানানো হয়েছে, শ্যামপুকুর, উল্টোডাঙা ও টালা থানা এলাকায় কয়েকটি রাস্তায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার মধ্যে রয়েছে— বেলগাছিয়া রোড, জে কে মিত্র রোড ক্রসিং, শ্যামবাজার পাঁচ মাথার মোড়। আর জি করের মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনাকে কেন্দ্র করে বার বারে উত্তাল হয়ে উঠেছে ওই হাসপাতাল এবং সংল্গন এলাকা। উৎসব মরশুম এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। তাই কলকাতা পুলিশও পুরোপুরি রাশ টেনে রাখার ক্ষেত্রে শিথিলতা আনতে চায় না।

আরও পড়ুন, বিশ্বব্যাঙ্কের টাকায় Logistics Master Plan বানাচ্ছে রাজ্য সরকার

গত ১৪ অগস্ট রাতে ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচির মাঝেই আর জি কর হাসপাতালে ঘটে যায় এক বিশৃঙ্খল ঘটনা। বেশ কয়েক জন আর জি করে ঢুকে পড়ে তাণ্ডব চালান। ভাঙচুর চালানো হয় হাসপাতালের বিভিন্ন জায়গায়। অভিযোগ, সে সময় পুলিশ কার্যত দর্শকের ভূমিকা নিয়েছিল। যদিও পুলিশ পরে এই হামলার ঘটনার সঙ্গে জড়িত অনেককে গ্রেফতার করে। তার পর থেকেই পুলিশ ওই এলাকায় নজরদারি বৃদ্ধি করে। আর জি কর এবং তার আশপাশের এলাকায় বেআইনি জমায়েত রুখতে একাধিক পদক্ষেপও করে পুলিশ। মোতায়েন করা হয় বাড়তি পুলিশও।

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা অর্জন নয়, সমালোচকদের জবাব দিয়ে নিজের লক্ষ্য জানালেন গম্ভীর

বন্ধুই কি ঘাতক! নিউটাউনে যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় আটক ৪

বাংলাদেশকে করিডর করে পাকিস্তানে টাকা পাঠাত প্রদীপ্ত! পাক চর গ্রেফতারি চাঞ্চল্যকর তথ্য

গোলের ইতিহাস গড়লেন রোনাল্ডো, আল-রিয়াধকে ৪-০ গোলে উড়িয়ে শীর্ষে আল নাসর

রাখীর বাজারে ‘মোদি-ম্যাজিক’! রানাঘাটের পদ্ম রাখী পাড়ি দিচ্ছে বিদেশেও

৯টার পরিবর্তে সকাল ৭টায় আউটডোর খোলার নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

নিউমার্কেট অগ্নিকাণ্ডে মৃত দুই বাংলাদেশি পর্যটকের মরদেহ ফিরল দেশে

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

এনসিপিআই-তে ফাটল স্পষ্ট, আলাদা দল গড়লেন কাকলি!

পেসমেকার বসেছে, আপাতত সুস্থ রয়েছেন বিমান বসু, জানালেন সেলিম

অগ্নিনির্বাপন ব্যবস্থায় গাফিলতি, শহরের ২৫টি হোটেল-রেস্তরাঁকে শোকজ নোটিস দমকলের