চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উত্তরবঙ্গ জুড়ে ঘন কুয়াশা এবং শৈত্য প্রবাহের পূর্বাভাস দিলো আবহাওয়া দফতর

নিজস্ব প্রতিনিধি: পৌষ সংক্রান্তিতে এবার বঙ্গে কনকনে ঠান্ডার বদলে রাত থেকে তাপমাত্রা বাড়বে। তবে আগামী শনিবার পৌষ সংক্রান্ত তিথি আসা অবধি মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিংপং -এ আগামী ৪৮ ঘণ্টা শৈত্য প্রবাহ বইবে । কলকাতাতেও আগামী ৪৮ ঘন্টা ঠান্ডা অনুভূত হবে। সোমবার আলিপুর আবহাওয়া দপ্তরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীর বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন, এই মুহূর্তে আমাদের রাজ্যের উপরে যেটা আছে তা হল নর্দালী উইন্ড । ফলে ঠান্ডা যেটা আমরা অনুভূত হচ্ছি, কয়েকদিন ধরে অর্থাৎ আগামী ৪৮ ঘণ্টা এই ঠান্ডাটা বজায় থাকবে । এই মুহূর্তে কোন সিগনিফিকেন্ট কোন চেঞ্জেস নেই বঙ্গ আবহাওয়াতে।

৪৮ ঘন্টা পর থেকে গ্রাজুয়েলি আবার মিনিমাম টেম্পারেচার বাড়বে ।প্রায় দুই থেকে তিন ডিগ্রি এই টেম্পারেচার বাড়ার পরেও জেলাগুলোতে খুব ভালোই ঠান্ডা থাকবে। কলকাতার(Kolkata) ক্ষেত্রে ১৫ ডিগ্রির নিচেই থাকার সম্ভাবনা আছে তাপমাত্রা ।আগামী ৪৮ ঘন্টার পর গ্র্যাজুয়ালি একটু টেম্পারেচার বাড়বে। ১৪ তারিখ পৌষ সংক্রান্তি এই মুহূর্তে মেজার কোন সিস্টেম সম্ভাবনা নেই। আমাদের বঙ্গোপসাগরে (Bay Of Bengal)উপরে ফলে মূলত শুকনো আবহাওয়া বজায় থাকবে। কিন্তু সাগরে দিনের তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি ।আর রাতের তাপমাত্রা ১৩ তারিখ অবধি ১৩ থেকে ১৫ ডিগ্রির মতো । সম্ভাবনা থাকছে গঙ্গাসাগরে ১৪ তারিখ অর্থাৎ শনিবার সংক্রান্তির দিন একটু টেম্পারেচার বাড়বে। ১৪ তারিখ কলকাতার ক্ষেত্রে মিনিমাম টেম্পারেচার ১৫ এর ওপরে ওঠার সম্ভাবনা থাকছে।

উত্তরবঙ্গের(North Bengal) ক্ষেত্রে ওপরের যে পাঁচটি জেলা রয়েছে অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে এবং বাকি যে দুটি জেলা দুই দিনাজপুর আর মালদা ঘন কুয়াশা আর তার সাথে থাকবে কোল্ডে অর্থাৎ দিনের বেলায় ঠান্ডা হওয়া ভালো ভাবে অনুভূত হবে। রাজ্যে বৃষ্টির এই মুহূর্তে কোথাও কোন সম্ভাবনা নেই। এই মুহূর্তে মেজের কোন চেঞ্জেস নেই। যেটা রয়েছে ভিজুবিলিটি অর্থাৎ দৃশ্যমানতা দিনের বেলায় দৃশ্য মানতা থাকবে মোটামুটি ১৫০০ দিয়ে ২০০০ মিটার আর সকাল বেলা ভোরের দিকে বা গভীর রাতে দৃশ্যমানতা থাকবে কমে গিয়ে ৫০০ মিটার।মূলত দু দুটো পশ্চিমী ঝঞ্জা পরপর ঢুকবে। যার জন্যেই আমাদের এখানে ৪৮ ঘণ্টা পর থেকে গ্রাজুয়ালি টেম্পারেচারটা বাড়বে। ম্যাক্সিমাম বাড়বে পৌষ সংক্রান্তির দিন ১৪ ই জানুয়ারি।

Published by:

Share Link:

More Releted News:

রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর হানা বেআইনি, চিঠি নির্বাচন কমিশনে

প্রথম দফার বিধানসভা নির্বাচনের দিন গোটা বঙ্গে অস্বস্তিকর গরম থাকবে

মমতাকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ, হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

ভোটের দিন অশান্তি হলে ওসিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কমিশন

আজ রাত থেকেই আকাশে উড়বে ড্রোন, ৭২ ঘণ্টা আগেই বর্ডার সিলের নির্দেশ

খাস কলকাতায় ভোটের মুখে বিপুল পরিমাণ কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ