মাধ্যমিকের জন্য পণ্যবাহী যান চলাচলে রাশ লালবাজারের

কলকাতা পুলিশ সিদ্ধান্ত নিয়েছে এদিন থেকে ১৬ মার্চ পর্যন্ত সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত শহরে পণ্যবাহী কোনও গাড়ি ঢুকতে পারবে না৷

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ সোমবার বেলা পৌনে ১১টা থেকে শুরু হতে চলেছে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা(Madhyamik Examination)। গত বছর কোভিডের কারনে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়নি। সেই হিসাবে ২০২০ সালের পরে এদিন আবার মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যে। সেই পরীক্ষা যাতে নির্বিঘ্ন ভাবে সম্পন্ন হয় তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সকালেই টুইট করে সকলের সহযোগিতা চেয়েছেন। প্রায় সাড়ে ১১ লক্ষ পরীক্ষার্থী এবার পরীক্ষায় বসতে চলেছে। এদের সবাইকে বেলা ১১টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে আসতে বলা হয়েছে। আর সেই জন্যই কলকাতা পুলিশ(Kolkata Police) সিদ্ধান্ত নিয়েছে এদিন থেকে মাধ্যমিক পরীক্ষা যতদিন চলবে অর্থাৎ ১৬ মার্চ পর্যন্ত সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত শহরে পণ্যবাহী কোনও গাড়ি(Goods Carrier) ঢুকতে পারবে না৷ তবে ১০ ও ১৩ মার্চ যেহেতু মাধ্যমিকের কোনও পরীক্ষা নেই তাই ওই দুই দিন এই বিধি বলবৎ হবে না।

মাধ্যমিক পরীক্ষা কার্যত পরীক্ষার্থীদের জীবনের প্রথম বড় পরীক্ষা। সেই পরীক্ষা দিতে যাওয়ার পথে যানজটে ফেঁসে যাতে তাঁদের অমূল্য সময়ের অপচয় না হয় এবং মানসিক ভাবে যাতে তাঁরা বিধ্বস্ত না হন সেদিকে লক্ষ্য রেখেই কলকাতা পুলিশ শহরে সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচলের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিয়েছে। তবে কলকাতা ও শহরতলি ছাড়াও দক্ষিণবঙ্গ জুড়ে বেসরকারি বাসের সমস্যা থেকেই যাচ্ছে। কেননা অভিযোগ, বেসরকারি বাসের মালিকেরা সব বাস রাস্তায় নামাচ্ছেন না। ফলে রাস্তায় যে পরিমাণে মানুষ নামছেন সেই পরিমাণে বাস না থাকায় চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে সকলকে। এদিন সকালেও দেখা গিয়েছে অনেক অভিভাবকই পড়ুয়াদের পরীক্ষাকেন্দ্রে নির্বিঘ্নে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা করেছেন। কিন্তু সকলের পক্ষে তা সম্ভব নয় বলেই, চিন্তা ও দুর্ভোগ থেকেই যাচ্ছে।

কথাবার্তায় সংযম রাখুন, নয়তো ভাল বন্ধুকে হারাতে পারেন, জানুন নবমী কার কেমন যাবে

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমানের

পুজোয় সারাদিন চড়া মেকআপ করে জ্বলছে মুখ? ত্বকের যত্ন নিন ৭ উপায়ে

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

অষ্টমীর সন্ধ্যায় মেট্রো বিভ্রাট, এক ঘন্টা পর স্বাভাবিক পরিষেবা

গবাদি পশুর ভুসি দিয়ে তৈরি, Priyagold বিস্কুট আমদানি-বিক্রির উপরে নিষেধাজ্ঞা নেপালের

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, নিহত বেড়ে ৫৩

অগ্নিগর্ভ মণিপুর, জাতিদাঙ্গায় নিহত ৪, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ

সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম