পুজোর আগেই কী টেট বিজ্ঞপ্তি, জল্পনা বাড়াল পর্ষদ

সম্ভবত পুজোর আগেই টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হতে পারে। সেক্ষেত্রে চলতি বছরে নভেম্বর বা ডিসেম্বর মাসে সেই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো(Durga Puja) আর ১ মাসও বাকি নেই। কিন্তু এখন জল্পনা ডানা মেলে দিল। সম্ভবত পুজোর আগেই রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ(WBBPE) টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করে দিতে পারে। সেক্ষেত্রে চলতি বছরে নভেম্বর বা ডিসেম্বর মাসে সেই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলে পর্ষদ সূত্রে জানা গিয়েছে। অর্থাৎ রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের আগেই টেট(TET) পরীক্ষা নেওয়ার পথে হাঁটা দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার।

রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদে দায়িত্বভার নেওয়ার পরই গৌতম পাল(Goutam Pal) জানিয়েছিলেন এবার থেকে প্রতি বছর টেট পরীক্ষা বা প্রাথমিকে শিক্ষক পদে যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা নেওয়া হবে। সেই ঘোষণার কয়েকদিনের মধ্যেই এবার রাজ্যের প্রতিটি জেলার প্রাথমিক স্কুল পর্ষদগুলিকে চিঠি পাঠিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই চিঠিতে বলা হয়েছে, ৯ সেপ্টেম্বরের মধ্যে জরুরি ভিত্তিতে জানাতে হবে জেলায় পরীক্ষা গ্রহণের জন্য সঠিক পরিকাঠামো আছে কিনা। সেই সঙ্গে পাঠাতে বলা হয়েছে জেলায় থাকা পরীক্ষাকেন্দ্রের তালিকাও। এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করেছে পর্ষদ। আর তার পরেই জোর জল্পনা ডানা মেলেছে যে পুজোর আগেই সম্ভবত টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করে দিতে চলেছেন রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ। সূত্রে জানা গিয়েছে, পরবর্তী টেট নেওয়ার জন্য রীতিমত তোড়জোড় শুরু হয়ে গিয়েছে পর্ষদের অন্দরে।  

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদে দায়িত্ব নিয়েই গৌতমবাবু জানিয়েছিলেন, ‘সব কিছু স্বচ্ছতার সঙ্গে হবে এ বার। প্রতি বছর টেট হবে, রেজাল্ট বেরোবে, চাকরিও হবে। চেষ্টা করব যেন কোনও অভিযোগ না থাকে। প্রাথমিক শিক্ষক নিয়োগে স্বচ্ছতার জন্য গ্রিভান্স সেলও খোলা হবে।’ এবার সেই বক্তব্য মোতাবেকই পর্ষদ টেট পরীক্ষা নেওয়ার তোড়জোড় শুরু করে দিল বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, শিক্ষক নিয়োগে ‘দুর্নীতি’র ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। দুর্নীতি সরিয়ে স্বচ্ছতা ফেরাতে মরিয়া রাজ্য সরকারও। এর মধ্যেই কলকাতা হাইকোর্ট(Calcutta High Court) ১১ বছর ধরে পর্ষদের সভাপতির দায়িত্ব সামলানো তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে তাঁর পদ থেকে অপসারিত করেছে। গত ২০ জুন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁকে ওই পদ থেকে অপসারিত করেন। আদালতের নির্দেশে অন্তর্বর্তী সভাপতি হিসাবে দায়িত্ব নেন রত্না চক্রবর্তী বাগচী। তার পরই গৌতমবাবুকে নিয়োগ করা হয়।

এই পরিস্থিতিতে রাজ্য সরকার পর্ষদে ১১ সদস্যের অ্যাড হক কমিটি গঠন করেছে। ওই কমিটিতে রয়েছেন লেখক নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, ভাষা শিক্ষিকা স্বাতী গুহ, উচ্চ শিক্ষা সংসদের ভাইস চেয়ারম্যান কৌশিকি দাশগুপ্ত, সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার এবং অধ্যাপক রঞ্জন চক্রবর্তীর মতো বিশিষ্টজনেরা। সেই কমিটি আবার রীতিমত প্রশংসা করেছেন কলকাতা হাইকোর্টের সাড়া জাগানো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, ‘নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, অভীক মজুমদারের মতো ব্যক্তিরা আছেন অ্যাড হক কমিটিতে। বর্তমান চেয়ারম্যানও ভাল। কোনও পুরসভার চেয়ারম্যানের মতো নয়। আশা রাখছি, আস্তে আস্তে পরিবর্তন হবে। একটা সময় আমিও পর্ষদের হয়ে কাজ করেছি। সবটা চিনি। এখনকার অবস্থা দেখলে খুবই খারাপ লাগে। এখন সেখানেই আমাকে সিআরপিএফ ঢোকাতে হল। আমি মনে করি তখন স্বচ্ছতা ছিল, দুর্নীতি ছিল না।’ আর তাই এবারের টেট পরীক্ষা ঘিরে ফের আশায় বুক বাঁধছে পরীক্ষার্থীরা।

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে