বাংলার রাজভবনে কী রাকেশ আস্থানা, পার্থকাণ্ডের পর জল্পনা

পার্থ-অর্পিতা কাণ্ডের পরে রাকেশ আস্থানাকে বাংলার স্থায়ী রাজ্যপাল হিসাবে পাঠানো হলে তা বেশ তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে।  

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের(Ranjan Gogoi) পরে এবার আরও এক নাম ভেসে উঠল বাংলার(Bengal) সম্ভাব্য রাজ্যপাল(Governor) হিসাবে। চলতি মাসেই উপরাষ্ট্রপতি নির্বাচন হয়ে যাওয়ার পর একঝাঁক রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করা হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে। সেই তালিকায় বাংলা থাকছেই। কেননা বাংলার রাজ্যপাল ছিলেন যে জগদীপ ধনখড় তিনিই কেন্দ্রের শাসক পক্ষের তরফে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছেন। তাঁর জয়ও নিশ্চিত। ধনখড়ের জায়গায় কিন্তু বাংলায় স্থায়ী রাজ্যপাল নিয়োগ করা হয়নি। পরিবর্তে মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে বাংলার অস্থায়ী রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হয়েছে। তার মধ্যেই রাজ্যে সাড়া পড়ে গিয়েছে পার্থ-অর্পিতা কাণ্ড। এই প্রেক্ষাপটেই এখন শোনা যাচ্ছে প্রাক্তন সিবিআই কর্তা এবং দিল্লির বিদায়ী পুলিশ কমিশনার রাকেশ আস্থানাকে(Rakesh Aasthana) বাংলার রাজভবনের(Raj Bhawan) স্থায়ী বাসিন্দা হিসাবে পাঠাতে চাইছেন বিজেপির নম্বর টু তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বাংলায় নতুন রাজ্যপাল হিসেবে কে আসবেন, সেটা নিয়ে জল্পনা ক্রমশই তুঙ্গে উঠছে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নাম ভেসে উঠেছে। যদিও বাংলার জন্য সেই নামে এখনও শীলমোহর দেয়নি কেন্দ্রীয় সরকার। তার মাঝেই এবার ভেসে উঠল প্রাক্তন সিবিআই কর্তা এবং দিল্লির বিদায়ী পুলিশ কমিশনার রাকেশ আস্থানার নাম। সূত্রে জানা গিয়েছে, বিজেপির শীর্ষ মহল চাইছে রাকেশ আস্থানাকে বাংলার রাজ্যপাল করে পাঠানো হোক। কেননা আস্থানা গুজরাত ক্যাডারের আইপিএস অফিসার। একই সঙ্গে মোদি ও শাহ দুইয়েরই ঘনিষ্ঠ তথা আস্থাভাজন। রাকেশ যখন সিবিআইয়ে ছিলেন, তখন থেকেই তাঁকে ঘিরে প্রবল বিতর্ক ছিল। সিবিআইয়ের অন্দরেই তাঁকে নিয়ে তীব্র চাপানউতোর শুরু হয়েছিল। এমনকি তখন রাকেশের বিরুদ্ধে উঠেছিল বিভাগীয় অনিয়মের অভিযোগও। পার্থ-অর্পিতা কাণ্ডের পরে বাংলার বুকে ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁদের হানাদারি বাড়াতে চলেছে। ঠিক এইরকম অবস্থায় রাকেশকে বাংলার রাজ্যপাল হিসাবে পাঠানো হলে তা বেশ তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে।  

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা