স্বর্ণব্যবসায়ী খুনের ঘটনায় সন্দেহভাজনের বিরুদ্ধে লুক আউট নোটিস

এই ঘটনায় সন্দেহভাজন যুবকের ছবি দিয়ে লুক আউট নোটিস জারি করেছে ওড়িশা পুলিশ। বিমল শর্মা নামে ওই যুবকের ছবি দিয়ে ওড়িশা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ সেখানে রীতিমত পোস্টার ছড়িয়ে দিয়েছে। পোস্টারের তলায় কলকাতা পুলিশের যোগাযোগের নম্বরও দিয়ে দেওয়া হয়েছে।  

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার এলগিন রোডের গেস্ট হাউসে স্বর্ণব্যবসায়ী শান্তিলাল বৈদের খুনের ঘটনার পরে পুরো এল সপ্তাহ পার হয়ে গিয়েছে। অথচ এখনও কেউই এই ঘটনায় পুলিশের হাতে ধরা পড়েনি। তবে এখন কিছুটা হলেও পুলিশ হত্যাকারীর পরিচয় সম্পর্কে জানতে পেরেছে। একই সঙ্গে পুলিশ এটাও জানতে পেরেছে ঘটনার দিনই হাওড়া স্টেশন ঠেকে ট্রেন ধরে ওড়িশায় পালিয়েছে ওই যুবক। ভুবনেশ্বরে তাকে দেখা গিয়েছে বলেও পুলিশ জানতে পেরেছে। এই ঘটনায় সন্দেহভাজন ওই যুবকের ছবি দিয়ে লুক আউট নোটিস জারি করেছে ওড়িশা পুলিশ। বিমল শর্মা নামে ওই যুবকের ছবি দিয়ে ওড়িশা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ সেখানে রীতিমত পোস্টার ছড়িয়ে দিয়েছে। পোস্টারের তলায় কলকাতা পুলিশের যোগাযোগের নম্বরও দিয়ে দেওয়া হয়েছে।  

কলকাতার ২০ নম্বর লি রোডের বাসিন্দা স্বর্ণব্যবসায়ী শান্তিলাল বৈদ্য গত ১৪ ফেব্রুয়ারি এলগিন রোডের একটি গেস্ট হাউজ খুন হন। ঘটনার আগে এই বিমল শর্মাই ওই গেস্টহাউসে এসে রুম বুক করেছিল সকালের দিকে। সন্ধ্যার দিকে সেই শান্তিলালকে নিয়ে নিজের রুমে যায়। সেই সময় সে শান্তিলালের পরিচয় দিয়েছিল নিজের কাকা হিসাবেই। সেই ঘটনার মিনিট ৪০ পরেই সে চেক আউট না করেই ওই গেস্ট হাউস ছেড়ে বেড়িয়ে যায়। শুধু তাই নয়, শান্তিলালকে অপহরণ করা হয়েছে বলে তাঁর পরিবারকে ফোন করে ২৫ লক্ষ টাকা আদায় করে সে। যদিও পরে পুলিশ ঘটনার তদন্তে নেমে সেদিন রাতেই ওই গেস্ট হাউসের নির্দিষ্ট রুমটি থেকে শান্তিলালের নগ্ন দেহ উদ্ধার করে। দেহের পাশে মেলে যৌন সম্পর্কের ক্ষেত্রে ব্যবহৃত লুব্রিকেটার বা জৈব তরল পদার্থও। আর সেই জায়গা থেকেই পুলিশের ধারনা শান্তিলালের সঙ্গে সন্দেহভাজন ওই যুবকের শারীরিক ও মানসিক সম্পর্ক তৈরি হয়েছিল। তাঁরা এর আগেও বহুবার দেখা করেছেন। শান্তিলালের মোবাইলে তাঁরা তাঁদের ঘনিষ্ঠ মুহুর্তের বেশ কিছু আপত্তিকর ছবিও পান।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ওই যুবকের নাম প্রাথমিক ভাবে বিমল শর্মা বলে উঠে এলেও তার আরও অনেক নাম আছে। গ্রাইন্ডার ও ব্লুড নামের গে চ্যাট অ্যাপসে শিবম শর্মা, আরভ শর্মা নাম দিয়ে তার প্রোফাইলও আছে। ওড়িশার কটক, বালেশ্বর, ভুবনেশ্বরে তাকে দেখা গিয়েছে বলেই পুলিশ জানতে পেরেছে। তাই কলকাতা পুলিশের একটি টিম তাকে খুঁজতে ইতিমধ্যেই ওড়িশায় পৌঁছেছে বলে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে পুলসিহের অনুমান বিমল দিল্লির বাসিন্দা ও এই ঘটনায় তার সঙ্গে আরও ২জন জড়িয়ে আছে। তবে এই খুনের মোটিভও এখন তদন্তকারীদের কাছে স্পষ্ট নয়। কেন মুক্তিপণের টাকা পাওয়ার পরও খুন করা হয়েছিল লি রোডের ব্যবসায়ী শান্তিলাল বৈদ্যকে, আদৌ তাঁর সঙ্গে আততায়ীর কোনও সমকামিতার সম্পর্ক ছিল কিনা, তাও প্রমাণ সাপেক্ষ। মূল অভিযুক্ত জালে পড়লেই এই রহস্যের সমাধান হবে বলে মনে করছে পুলিশ। তবে সমকামী তত্ত্ব এক্ষেত্রে অনেক বেশি জোরাল হয়েছে।

মরুর শিয়ালদের বিরুদ্ধে ২০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন মেসি

চিকি‍ৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না কাশির সিরাপ, বড় নির্দেশ কেন্দ্রের

৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগে জড়াল অবিষেকের নাম, FIR দায়ের ববির

NEET পরীক্ষার প্রশ্নফাঁস রুখতে ২২ জুন পর্যন্ত টেলিগ্রাম নিষিদ্ধ করল কেন্দ্র

মাসে ভাতা পান ১০ হাজার, কাউন্সিলর অনন্যার সন্তোষপুরের প্রাসাদোপম বাড়ি নিয়ে উঠেছে প্রশ্ন

বিশ্বকাপে রোমাঞ্চকর ম্যাচে ইরানকে আটকে দিল নিউজিল্যান্ড

এবার মল্লিকপুর স্টেশনে হকার উচ্ছেদ, বুলডোজারের সামনে বসে বিক্ষোভ মহিলাদের

বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠে নামা অনিশ্চিত নেইমারের?

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

আমেরিকার সঙ্গে চুক্তি সত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?

লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন