মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ থেকে সুফল বাংলায় ৫৫টাকায় মিলবে পিঁয়াজ

রাজ্যবাসীকে বড়সড় স্বস্তি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে শনিবার থেকেই ‘সুফল বাংলা থেকে কেজি প্রতি ৫৫ টাকায় মিলবে পিঁয়াজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো ও লক্ষ্মীপুজো মিটলেও, এখন বাকি কালিপুজো, ভাইফোঁটা, ছট, জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজো, রাসপূর্ণিমা। অর্থাৎ সব মিলিয়ে এখনও প্রায় একমাস ধরে থাকছে উৎসবের মরশুম(Festive Season)। অথচ রাজ্যজুড়ে খোলাবাজারে পিঁয়াজের(Onion) দামের ঝাঁঝ বেড়েই চলেছে। কলকাতার(Kolkata) বাজারে বাজারে টাস্কফোর্স নামিয়েও যে খুন একটা লাভ হয়েছে এমন দাবিও কেউ করতে পারছেন না। পুজোর আগে যে পিঁয়াজ কেজি প্রতি ৪০-৪৫ টাকা ছিল, সেটাই এখন ৭৫-৮০ টাকায় পৌঁছেছে। বাঙালির হেঁশেলে এই নিত্যপ্রয়োজনী সবজিটি কিনতে গিয়ে কার্যত হাত পুড়ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের। এই অবস্থায় কালিপুজো-ভাইফোঁটায় যে পিঁয়াজের দাম কেজিপ্রতি ১০০ টাকা ছুঁয়ে ফেলতে পারে এমন আশঙ্কাও দেখা দিয়েছে। এই অবস্থায় রাজ্যবাসীকে বড়সড় স্বস্তি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তাঁর কড়া নির্দেশে এদিন অর্থাৎ শনিবার থেকেই রাজ্যের ৪৭৮টি ‘সুফল বাংলা’র(Sufal Bangla) স্টল থেকে সরকারি ন্যায্য মূল্যে পিঁয়াজ কিনতে পারবেন আমজনতা। দর কেজি প্রতি ৫৫ টাকা ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই অগ্নিমূল্যের বাজারে আমজনতাকে খানিক স্বস্তি দিতে বাড়তি অর্থের জোগান দেবে রাজ্য সরকার। তাই স্থির হয়েছে কৃষি বিপণন দফতরকে এই খাতে বাড়তি অর্থ ভর্তুকি দেবে নবান্ন। মুখ্যমন্ত্রীরই নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এবছর আবহাওয়ার খামখেয়ালে পিঁয়াজ চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। একদিকে চাষের সময় পর্যাপ্ত বৃষ্টি হয়নি, অন্যদিকে পরবর্তীকালে হয়েছিল অতিবৃষ্টি। তার ফলে মহারাষ্ট্র এবং রাজস্থান সহ কয়েকটি রাজ্যে পিঁয়াজ উৎপাদন মার খেয়েছে। স্বভাবতই বিপুল চাহিদার অনুপাতে জোগানে ঘাটতি দেখা দিয়েছে এবং চড়তে শুরু করেছে পিঁয়াজের দাম। শুক্রবারও কলকাতার পাইকারি বাজারে প্রতি কেজি পিঁয়াজ বিক্রি হয়েছে ৪৮-৫০ টাকায়। ফলে সেই দাম স্থানীয় খুচরো বাজারে বেড়ে হয়ে গিয়েছে ৭৫ থেকে ৮০ টাকা। এই দামে পেঁয়াজ কিনতে গিয়ে রীতিমতো হোঁচট খাচ্ছেন আমজনতা।

বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী শুক্রবার বিভাগীয় কর্তাদের সঙ্গে আলোচনা করেন। তারপরই ঠিক হয়, রাজ্য সরকার ভর্তুকি দিয়ে একটু কম দামে রাজ্যবাসীকে পিঁয়াজ খাওয়াবে। সেইমতো সুফল বাংলার সমস্ত স্টল মারফত পিঁয়াজ বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কাজ শুরু হয়ে যায়। এদিন সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের জেলায় জেলায় ছড়িয়ে থাকা ৪৭৮টি ‘সুফল বাংলা’র স্টল থেকে ৫৫ টাকা কেজি দরে পিঁয়াজ বিক্রি করা হচ্ছে আমজনতাকে। দেখার বিষয় এই বিক্রি আমজনতাকে কতখানি স্বস্তি দেয় এবং খোলা বাজারে তার দাম কমে কিনা। যদিও অনেকেরই দাবি, সুফল বাংলার স্টল যেখানে নেই সেখানে চড়া দরেই পিঁয়াজ কিনতে হচ্ছে। সূত্রে জানা গিয়েছে, খোলাবাজারে পিঁয়াজের দাম না কললে রাজ্য সরকার সুফল বাংলার স্টল ছাড়াও রেশনের মাধ্যমে পিঁয়াজ বিক্রি করতে পারে। সেখানেও দর বেঁধে দেওয়া হবে যাতে তা আমজনতার নাগালের মধ্যে থাকে।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ