‘আসছে বছর আবার হবে’, বিষন্ন মন নিয়ে দশমীর রাতেও মণ্ডপে-মণ্ডপে হাজির দর্শনার্থীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ হয়েও যেন শেষ হল না। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর দিনেও বৃষ্টি উপেক্ষা করে কলকাতার নামী-দামী মণ্ডপে বিষন্ন মন নিয়ে ভিড় জমালেন সাধারণ মানুষ। বিদায় দেওয়ার আগে প্রাণ ভরে শেষ বারের মতো মা’কে দেখার সুযোগ হাতছাড়া করলেন না আট থেকে আশি-কেউই।

বিজয়া দশমীতেই মর্ত্য ছেড়ে কৈলাসে ফেরেন মা দুর্গা। রীতি মেনে এদিন সকাল থেকেই বনেদি বাড়ি থেকে শুরু করে বারোয়ারি পুজোমণ্ডপে শুরু হয়েছিল মাকে বিদায় দেওয়ার পালা। সকালে দর্পণ বিসর্জনের মাধ্যমেই মাকে আকরিক অর্থে বিদায় জানানো হয়েছিল। তার পরে শুরু হয়ে বরণ পর্ব। সেই সঙ্গে সিঁদুর খেলা। আলিপুর আবহাওয়া অফিসের তরফে আগেই দশমীর দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল। সকাল থেকে আকাশের মুখও ছিল গোমড়া। হয়তো মায়ের বিদায়ের কথা ভেবে প্রকৃতিও মুখ ভার করেছিল। তবে যেভাবে তেড়ে বৃষ্টি নামার সতর্কতা জারি করা হয়েছিল, তা হয়নি। তবে দফায় দফায় বৃষ্টি হয়েছে।

দুপুরের পর থেকেই গঙ্গার বিভিন্ন ঘাটে শুরু হয় প্রতিমা নিরঞ্জনের পালা। মূলত বনেদি বাড়ির পুজোগুলির প্রতিমাই ভাসান হয়েছে। প্রতিমা ভাসানকে ঘিরে যাতে কোনও আপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়েছিল কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশ। নদীতে ছিল জল পুলিশের বিশেষ টহলদারি লঞ্চ। ড্রোনের মাধ্যমেও রাখা হয়েছিল নজরদারি। সন্ধে সাতটা পর্যন্ত গঙ্গার বিভিন্ন ঘাটে প্রায় ৬০টি প্রতিমার বিসর্জনপর্ব নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। প্রতিবেদন প্রকাশের সময়েও বিভিন্ন বনেদি বাড়ি ও আবাসনের একাধিক প্রতিমা নিরঞ্জনের জন্য ঘাটে-ঘাটে পৌঁছেছে।

এদিন দুপুরে পাড়ার মণ্ডপে মাকে বরণের পরে অনেকেই বেরিয়ে পড়েছিলেন কলকাতার নামী-দামী পুজোমণ্ডপের উদ্দেশে। রাস্তায় সরকারি ও বেসরকারি বাস ছিল হাতেগোনা। বাসের জন্য ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ক্লান্ত হননি তাঁরা। বরং ভিড় বাসে চিড়ে্চ্যাপ্টা হয়ে পৌঁছেছেন গন্তব্যস্থলে। চেতলা অগ্রণী, সুরুচি সংঘ, ত্রিধারা সম্মিলনী, রাজডাঙা নব উদয় সংঘ, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সহ একাধিক মণ্ডপে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। যদিও অষ্টমী এবং নবমীর মতো ভিড় দেখা যায়নি। ঝেঁপে বৃষ্টি আসার ভয়ে অনেকেই তড়িঘড়ি বাড়ি ফিরেছেন। আর ফেরার সময় সমস্বরে চি‍ৎকার জুড়ছেন ‘আসছে বছর, আবার হবে।’

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া