মেয়ে অঙ্কিতাকে নিয়ে ইডি দফতরে পরেশ, শুরু জিজ্ঞাসাবাদ

মেয়ে অঙ্কিতা অধিকারীকে সঙ্গে নিয়ে শুক্রবার কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেন প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী (Paresh Adhikary)।

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় বারের জন্য ইডি (ED) দফতরে এলেন প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী (Paresh Adhikary)। মেয়ে অঙ্কিতা অধিকারীকে সঙ্গে নিয়ে শুক্রবার কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেন তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক বিষয়ে তথ্য জানতে তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

প্রসঙ্গত স্কুল সার্ভিস কমিশনের প্যানেলে মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম না থাকলেও প্রভাব খাটিয়ে তাঁকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পরেশ অধিকারীর বিরুদ্ধে। আদালতের নির্দেশে চাকরিও খোয়াতেও হয়েছে মন্ত্রিকন্যাকে। এমনকি বেতনের টাকাও ফেরাতে হয়েছে অঙ্কিতা অধিকারীকে। ইডি সূত্রের খবর, কীভাবে অঙ্কিতা অধিকারী চাকরি পেয়েছিলেন। কার মাধ্যমে চাকরি পেয়েছিলেন, টাকার বিনিময়ে চাকরি হয়েছিল কিনা। এই সমস্ত বিষয় নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করবে গোয়েন্দারা। একইসঙ্গে অঙ্কিতার চাকরি সংক্রান্ত বিষয়ে বয়ানও হবে এদিন।

উল্লেখ্য এর আগে গত সোমবার পরেশ অধিকারীকে প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওইদিন সিজিও কমপ্লেক্সে প্রাক্তন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছিল গোয়েন্দারা। ওইদিন সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে পরেশ জানিয়েছিলেন, ‘কিছু নথি নিতে আজ এসেছিলাম। যে নথিপত্র আমার বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল, সেগুলি ফেরত নিয়ে যাওয়ার জন্য আমাকে চিঠি দেওয়া হয়। তাই এসেছি।’

নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর পর গত অগাস্ট মাসে রাজ্যের শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পদ থেকে পরেশ অধিকারীকে বাদ দেওয়া হয়। স্কুল সার্ভিস কমিশনে নিয়োগে দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়ে জেল হেফাজতে রয়েছেন। তার মাঝে আবার পরেশ ও তাঁর মেয়ে অঙ্কিতা ইডি দফতরে হাজিরা দিলেন।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের