পার্কসার্কাসে গুলিতে জখম বসিরের অবস্থা স্থিতীশীল, এসএসকেএমে হবে অস্ত্রোপচার

গুলিবিদ্ধ বসির আলম নুমানির চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালর ট্রমা কেয়ার ইউনিটে। এসএসকেএম হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুলিশকর্মীর ছোঁড়া গুলিতে পার্ক সার্কাসে জখম হন বসির আলম নুমানি এবং মহম্মদ সরফরাজ নামে দুই ব্যক্তি। গুলিবিদ্ধ বসির আলম নুমানির চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালর ট্রমা কেয়ার ইউনিটে। এসএসকেএম হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হবে। কলিন্স স্ট্রিটের বাসিন্দা তিনি।

শুক্রবার পার্ক সার্কাসে এলোপাথাড়ি গুলি চালায় চোদুপ লেপচা নামে এক পুলিশকর্মী। তাঁর গুলিতে বিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন রিমা সিংহ নামে এক মহিলা। তিনি হাওড়ার বাসিন্দা। ২৬ বছর বয়স ওই মহিলার। গুলি চালানোর পর ওই পুলিশকর্মী নিজের কাছে থাকা বন্দুক দিয়ে নিজেকেও গুলি করে আত্মঘাতী হন। শুক্রবার যখন এলোপাথাড়ি গুলি চালান ওই পুলিশকর্মী তখন গুলিবিদ্ধ হন আরও দুই ব্যক্তি তাঁদের নাম যথাক্রমে বসির আলম নুমানি এবং মহম্মদ সরফরাজ। গুলিবিদ্ধ বসিরের চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালর ট্রমা কেয়ার ইউনিটে। এসএসকেএম হাসপাতালে ৫টি বিভাগের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বসিরের ডান কাঁধের নীচে পিঠের দিকে গুলি লেগেছে। এসএসকেএম হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হবে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

অন্যদিকে গুলি চালিয়ে আত্মঘাতী হওয়া পুলিশকর্মী চোদুপ লেপচার পরিবারের দাবি, চোদুপ মানসিকভাবে সুস্থ ছিলেন। ছুটি কাটিয়ে সদ্য কাজে যোগ দেওয়ার পর তিনি কেন এমন কাণ্ড ঘটালেন তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে তাঁর পরিবারের সদস্যরা। শুক্রবার বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের আউটপোস্টে নিরাপত্তারক্ষীর হিসাবে কর্মরত ছিলেন চোদুপ লেপচা। এদিন ঘটনার পর কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার প্রবীণ ত্রিপাঠী বলেছেন, ‘চোডুপ লেপচা সম্ভবত মানসিক অবসাদে ভুগছিলেন। সে কারণেই তিনি এলোপাথাড়ি গুলি চালিয়ে আত্মঘাতী হলেন কি না, তা এখনও নিশ্চিত নয়।’ যদিও মৃত পুলিশকর্মীর পরিবারের তরফে মানসিক অবসাদের কথা মানা হয়নি।

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ