আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পার্ক স্ট্রিট ও ক্যামাক স্ট্রিট থেকে কোটি টাকার বান্ডিল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় ফের উদ্ধার হল বান্ডিল বান্ডিল টাকা ।শহরের উপকণ্ঠ পার্ক স্ট্রিট থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে উদ্ধার হল ৫০ লক্ষ টাকা। দুঃখিত ব্যক্তির নাম রাজেশ কাসেরা। এস টি এফ(STF) এর অফিসাররা সেই ব্যক্তিকে জেরা করে, আরেকটি আস্তানায় হানা দেয়। সেখানেও পাওয়া গিয়েছে বান্ডিল বান্ডিল টাকা। কলকাতা পুলিশের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে টাকা গোনার মেশিন।

পার্ক স্ট্রিটে ৫০ লক্ষ টাকা উদ্ধার হওয়ার পর ধৃত ব্যক্তির বয়ান অনুযায়ী এস টিএফ অফিসাররা হানা দেয় ১/১, ক্যামাক স্ট্রিটে। রাতে ধৃত ব্যক্তিকে পার্ক স্ট্রিট থানায় এনে ফের ম্যারাথন জেরা করা হয়। ক্যামাক স্ট্রিট থেকে আরও বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। সবমিলিয়ে টাকার পরিমাণ এক কোটি পেরিয়ে গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত রাজেশ কাসেরার বাড়ি নিউ আলিপুরে। সোমবার দক্ষিণ কলকাতার ১১৯, পার্ক স্ট্রিটের(Park St.) সামনে থেকে নির্দিষ্ট খবরের ভিত্তিতে তার সঙ্গে থাকা একটি গাড়ি আটক করে পুলিশ। ওই গাড়িতে তল্লাশি চালালে ৫০ লক্ষ টাকা ভারতীয় মুদ্রা উদ্ধার হয়। এত টাকা সে কোথায় নিয়ে যাচ্ছিল?

এই টাকার উৎস নিয়ে সঠিক কোন বক্তব্য পুলিশকে জানাতে পারেনি ওই ব্যক্তি ।তদন্তের স্বার্থে অফিসাররা তার সঙ্গে থাকা মারুতি সুজুকি গাড়ি, যার নম্বর ডাবলু বি -৯৬ কে ১৪১৪ আটক করে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেআইনি আর্থিক লেনদেন সহ ৪১ ও ৩৭৯ ধারায় মামলা রুজু করেছে কলকাতা পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে কি করছিলেন মমতা? দিল্লিতে রিপোর্ট পাঠালেন ডিইও

কালীঘাটে বৈঠকে মমতা–অভিষেক, পোলিং এজেন্টদের সঙ্গে বসার আগে কোন রণকৌশল?‌

‘রং দে তু মোহে গেরুয়া’, ভোটের ফলের আগেই বড়বাজারে গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে

স্ট্রং রুমের সামনে মমতা ৪ ঘন্টা পাহারা দেওয়ার পরে সতর্ক শুভেন্দু ,দলীয় কর্মীদের নিয়ে ডাকলেন জরুরি বৈঠক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ