অস্বস্তি বাড়ল পার্থর, আয়কর দফতরের কাছে কী বললেন জামাই

Share:

নিজস্ব প্রতিনিধি : অস্বস্তি বাড়ল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের আয় বহির্ভূত ও বেনামি সম্পত্তি নিয়ে তদন্ত করছে আয়কর দফতর। সেই তদন্তে উঠে এসেছে, নিজের প্রভাব খাটিয়ে জামাইয়ের নামেও সম্পত্তি কিনেছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

সম্প্রতি আয়কর দফতরের তরফে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণ ভট্টাচার্যের বরান রেকর্ড করা হয়। সেখানে পার্থবাবুর জামাই জানিয়েছেন, নিজের নামে-বেনামে থাকা সম্পত্তির সঙ্গে কোনও যোগসূত্র নেই পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণ ভট্টাচার্যের। আসলে সব সম্পত্তি বকলমে তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়েরই। বয়ানে পার্থবাবুর জামাই জানিয়েছেন, শ্বশুরমশাই পার্থ চট্টোপাধ্যায় নিজের প্রভাব খাটিয়ে যা বলেছেন, তাই তাঁরা শুনেছেন।

আয়কর দফতরের তদন্তে পাটুলি এলাকায় পার্থর একটি নতুন জমির হদিশ মিলেছে। কল্যাণ ভট্টাচার্যের নামেও জেলায় বেশ কিছু সম্পত্তির সম্পত্তির হদিশ পেয়েছিল ইডি। তবে সম্প্রতি কল্যাণবাবুকে জেরা করে যে তথ্য উঠে এসেছে, তাতে আরও অস্বস্তি পড়ে গেলেন পার্থ। শুধু পার্থর জামাইকেই নয়, নিয়োগ দুর্নীতিতে ধৃত অর্পিতা মুখোপাধ্যায়ের জামাই কল্যাণ ধরেরও বয়ান রেকর্ড করা হয়েছে। জানা যাচ্ছে, এই সব বয়ানের ওপর ভিত্তি করে আগামীদিনে পার্থকেও জেরা করতে পারেন আয়কর দফতরের আধিকারিকরা।

 

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

শুধু পুজোতেই মিলবে না ফল, কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর কৃপা পেতে মানুন ১০ টোটকা

দীপাবলির পর কেতুর গোচর, ভাগ্য চমকাবে ৬ রাশির জাতকদের

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

এই তারিখে জন্মানো ব্যক্তিরা হন খুবই ভাগ্যবান, তালিকায় আছেন আপনি?

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য