‘ঠিক বলেছেন’, মমতাতেই আস্থা রাখলেন পার্থ  

ইডির হাতে গ্রেফতার হওয়া পার্থ কার্যত ভরসা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই। জানিয়ে দিলেন, মমতা যা বলেছেন তা ঠিকই বলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভুবনেশ্বরের(Bhubaneshwar) এইমস হাসপাতাল তাঁকে ভর্তি করতে চায়নি। সাফ জানিয়ে দিয়েছে, তাঁর গুরুতর কোনও অসুস্থতাতেই নেই। তাই কোনও হাসপাতালে ভর্তি থাকার দরকারও নেই। এরপরেই মঙ্গলবার ভোরেই ভুবনেশ্বর থেকে তাঁকে উড়িয়ে নিয়ে আসা হল কলকাতায়(Kolkata)। তিনি পার্থ চট্টোপাধ্যায়(Partha Chattopadhay)। এদিন সকাল ৬টা ৩৪ মিনিটে তাঁকে নিয়ে ভুবনেশ্বর থেকে বিশেষ বিমানে কলকাতায় এসে পৌঁছান ইডির(ED) আধিকারিকেরা। বিমানবন্দর থেকেই তাঁকে নিয়ে চলে যাওয়া হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির কার্যালয়ে। আদালতের নির্দেশে পার্থবাবুকে এখন ১০ দিন ইডির হেফাজতেই থাকতে হবে। তবে এদিন বিমানবন্দরে পার্থবাবুকে সাংবাদিকেরা জানতে চান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) গতকাল জানিয়ে দিয়েছেন দুর্নীতির সঙ্গে কোনও আপোষ নয়। কেউ দুর্নীতিতে দোষী সাব্যস্ত হয়ে যদি আদালত তাঁকে যাব্জজীবন কারাদণ্ডও দেয় তাহলেও তিনি তার বিরোধিতা করবেন না। এর জেরে পার্থবাবুর কী বক্তব্য? তখনই হুইলচেয়ারে বসে থাকা পার্থ জানিয়ে দেন, ‘মমতা ঠিক বলেছেন।’

স্কুল সার্ভিস কমিশনের(SSC) মাধ্যমে রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ উঠেছে সেখানেই নাম জড়িয়েছে রাজ্যের মন্ত্রী ও শাসক দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের। ইডি তাঁকে গত শনিবার গ্রেফতার করেছে। তাঁর ঘনিষ্ঠ মডেল ও অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নগদ ২২ কোটি টাকা, ৭৫ লক্ষের গয়না, মোটা অংকের বৈদশিক মুদ্রা বাজেয়াপ্ত হয়েছে। সেই সঙ্গে উদ্ধার হয়েছে প্রচুর বাড়ি, বাংলো, ফ্ল্যাট ই জমির নথি। উদ্ধার হয়েছে ১২ থেকে ১৫টি কোম্পানির নথিও। এই সব বিষয় নিয়ে মঙ্গলবার থেকেই পার্থ ও অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরা শুরু করতে চলেছেন ইডি আধিকারিকেরা। কার্যত ম্যারাথন জেরা করা হবে দুইজনকে এমনটাই জানা গিয়েছে। ইডির আধিকারিকদের দাবি, মাত্র ২২ কোটির নগদ মিললেও এই শিক্ষক নিয়োগ দুর্নীতির কাণ্ডে প্রায় ১২০ কোটি টাকার লেন্দেন হয়েছে। অর্থাৎ এখনও ৯৮ কোটি টাকার হিসাব মেলাতে হবে তাঁদের। সেই সঙ্গে আরও কিছু সম্পত্তি বা টাকাপয়সা কোথাও লুকিয়ে রাখা আছে কিনা সেটাও দেখা হবে।

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

যোগাসনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডের পথে পাড়ি মা ও ছেলের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম

বিরিয়ানির প্লেটে বিষ? তদন্তে Arsalan রেস্তরাঁতে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি