‘ধর্মান্তকরণের জন্যই দেশভাগ হয়েছে, আর হতে দেওয়া হবে না’, কড়া বার্তা দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি:  বাংলার একাধিক জায়গায় লুকিয়ে চলছে ধর্মান্তকরণ। বাদ যাচ্ছে না কলকাতাও। এই নিয়েই এবার সরব হলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। ধর্মান্তকরণ নিয়ে দিলেন কড়া বার্তা। সেই সঙ্গেই মুখ খুললেন পাকিস্তানের ১২৫ বছরের পুরানো মন্দির ভেঙে ফেলা নিয়েও। 

বুধবার (২ সেপ্টেম্বর) প্রাতঃভ্রমণে বেড়িয়ে ধর্মান্তকরণ নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘সুন্দরবন এলাকা জঙ্গলমহলে এবং কলকাতার বস্তি এলাকায় কিছু জায়গায় ধর্মান্তকরণের চেষ্টা চলছে। এই খবর আমাদের কাছেও থাকে। এগুলো ঠিক নয়, আগের সরকার এই সব বিষয়গুলো দেখত না। ভোটের কথা মাথায় রাখতো। কিন্তু এতে সমাজে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পুলিশ কিছু কিছু ব্যবস্থা নিয়েছে। ধীরে ধীরে এগুলো বন্ধ হবে। সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে, এই ধরনের ধর্মান্তকরণের ফলেই দেশভাগ হয়েছে আমাদের। সেটা যাতে দ্বিতীয়বার না হয়, সেই জন্য কাউকে অনুমতি দেওয়া হবে না।’  

আরও পড়ুন: তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

অন্যদিকে পাকিস্তানে এক হিন্দু মন্দির ভাঙার অভিযোগ নিয়ে তিনি বলেছনে, ‘পাকিস্তান যদি নিজের দেশকে গড়ার চেষ্টা করত তাহলে এই দুর্দশা তাদের হত না। তারা এটা না করে অন্য ধর্মের লোককে উত্পীড়ন করা, অন্য ধর্মের ধর্মস্থান নষ্ট করাতেই বেশি সময় দিয়েছে। একটা উন্নত দেশ কিভাবে ধ্বংস হয় পাকিস্তানকে দেখলেই তা বোঝা যায়। বাংলাদেশেও এজিনিস শুরু হয়েছে। এসব তাদের নিজের অস্তিত্বকেই বিপন্ন করবে। পৃথিবীতে এইভাবে কোন দেশ বড় হতে পারেনি। এটা ওদের নিজেদের দেশের মধ্যে হচ্ছে আমরা বড়জোর বলতে পারি। তবে সংখ্যালঘুদের অত্যাচার এটা ওদের ফ্যাশন। ধর্মস্থান ভেঙে দেওয়া এটাও ওদের ফ্যাশন। জানি না এর মধ্যে কী ধর্ম আছে?’

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা