‘দয়া করে মানুষকে পরিষেবা দিন’, কর্মবিরতিতে থাকা চিকিৎসকদের আর্জি মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: জনগণের অর্থে চিকি‍ৎসক হয়েছেন ওরা। সেই জনগণকেই মৃত্যুর মুখে ফেলে গত পাঁচ দিন ধরে কর্মবিরতিতে সামিল হয়েছেন রাজ্যের হবু চিকি‍ৎসকরা। মানবিক সিনিয়র চিকি‍ৎসকরা রাত-দিন ভুলে চিকি‍ৎসা পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা চলেছেন। যদিও বহু মানুষ বিনা চিকি‍ৎসায় ধুঁকছেন। এবার কর্মবিরতি ভুলে কাজে ফেরার জন্য চিকি‍ৎসকদের কাছে আর্জি জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার প্রাক স্বাধীনতা দিবস উপলক্ষে বেহালার ম্যান্টনে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী। ওই অনুষ্ঠানেই আরজি কর কাণ্ড নিয়ে ফের মুখ খোলেন তিনি। প্রথম থেকেই তিনি যে আরজি করের তরুণী চিকি‍ৎসকের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন তার উল্লেখ করে মমতা বলেন, ‘ঘটনা ঘটেছিল সম্ভবত শুক্রবার। ঘটনা জানতে পারার পরে আমি সারারাত ঘুমাইনি। আমার সঙ্গে পুলিশ কমিশনার রাত ২টো পর্যন্ত কথা বলেছেন। আমি কলকাতার পুলিশ কমিশনারকে স্পষ্ট নির্দেশ দিয়েছিলাম, কাউকে যেন না ছাড়া হয়। ১২ ঘণ্টার মধ্যে আসল যে খুনি তাকে জেরা করে তার প্রমাণ সংগ্রহ করে গ্রেফতার করা হয়েছে। শুধু তা-ই নয়, আমি রবিবার পর্যন্ত সময় দিয়েছিলাম। একটা তদন্ত করতে একটু সময় দিতে হয়। আমি স্বাস্থ্য দফতরকেও বলেছিলাম তদন্ত করতে। তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার করতে বলা যায় না। ৪৮ ঘণ্টা তদন্ত করে যখন জানাল তখন সবাইকে ওখান থেকে বদলি করে দিলাম।’

যেভাবে আরজি কর কাণ্ডে রাজনৈতিক দলাদলি ভুলে রাম-বাম-কংগ্রেস যৌথভাবে রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে তাকে অরাজকতা বলেও নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘ন্যক্কারজনক ঘটনা নিয়ে রাজনীতি করতে একদল নেমে পড়েছে। যারা রাজনীতি করছেন তাঁদের বলছি, রাজনীতি করবেন না। নিহত মেয়েটির আত্মার প্রতি শান্তি জানান। ওঁর পরিবারকে সমবেদনা জানান। হাথরস-উন্নাওয়ে বিজেপি সরকারের জুমানায় এর চেয়েও নৃশংস ও নারকীয় ঘটনা ঘটেছিল। তখন কী ব্যবস্থা নেওয়া হয়েছিল? সিপিএম জমানায় বানতলায় চিকি‍ৎসক অনিতা দেওয়ানকে খুন করা হয়েছিল। আজ সবাই শাধু সেজেছে।’

চিকি‍ৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে চিকি‍ৎসকদের অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তিন জন বিনা চিকিৎসায় মারা গিয়েছেন। চিকিৎসা দিতে আপনারা অঙ্গীকারবদ্ধ। পাঁচ দিন হয়ে গেল। দয়া করে, প্লিজ কাজে ফিরুন। পায়ে ধরে বলছি, তাতে যদি চরণযুগল ভাল থাকে। চিকিৎসা করুন। তার জন্য আপনারা নিযুক্ত। আন্দোলন করেছেন। কেউ আটকায়নি। এবার কাজে নামুন, আবেদন। আমার সচিব আবেদন জানিয়েছেন। আজ আমি আবেদন করছি। সিনিয়র ডাক্তাররা পরিষেবা দিচ্ছেন, আমি কৃতজ্ঞ।’

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম