রক্ষকই লুটেরা! চমকে গেল খোদ পুলিশও

অভিযোগকারী পিক আপ ভ্যান চালকের দাবি, বুধবার রাতে তিনি স্ট্র্যান্ড রোডের কাছে আর্মেনিয়ান ঘাট স্ট্রিটের সংযোগস্থলে গাড়ি দাঁড় করান। সেইসময় পুলিশ লেখা একটি গাড়ি থেকে নেমে দুই ব্যক্তি তাঁকে মারধর করে রুপোর গয়না ও ব্যাগ কেড়ে নিয়ে চম্পট দেয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: রক্ষক মানেই যে তিনি বিপদ থেকে রক্ষা করবেন এমন ধারনা থেকে বোধহয় আমাদের সকলকে এবার বার হয়ে আসতে হবে। কেননা রক্ষককেই এখন দেখা যাচ্ছে ডাকাতের ঘটনায়। একটা সময় বাংলায় যেমন দেখা যেত দিনে যে জমিদার রাতে সেই ডাকাত, এখন সেই ছবিটাই যেন নতুন করে উঠে এসেছে শহর কলকাতার বুকে। মারধরে করে ছিনতাইয়ের ঘটনায় তদন্তে নেমে যার জেরে হতবাক হয়ে গিয়েছে খোদ পুলিশই। কেননা দেখা যাচ্ছে যারা সেই ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছেন তারা খোদ কলকাতা পুলিশেরই গাড়ির চালক ও সিভিক ভলেন্টিয়ার। আর তার জেরেই তীব্র অস্বস্তি ছড়িয়েছে লালবাজারে।

জানা গিয়েছে, বুধবার রাতে একটি পিক আপ ভ্যানের চালককে মারধর করে ছিনতাইয়ের ঘটনা ঘটে স্ট্র্যান্ড রোডে। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই চালকের কাছ থেকে জানতে পারে ছিনতাইকারীরা পুলিশের জিপে চড়ে এসেছিল। অভিযোগকারী পিক আপ ভ্যান চালকের দাবি, বুধবার রাতে তিনি স্ট্র্যান্ড রোডের কাছে আর্মেনিয়ান ঘাট স্ট্রিটের সংযোগস্থলে গাড়ি দাঁড় করান। সেইসময় পুলিশ লেখা একটি গাড়ি থেকে নেমে দুই ব্যক্তি তাঁকে মারধর করে রুপোর গয়না ও ব্যাগ কেড়ে নিয়ে চম্পট দেয়। সেই অভিযোগের ভিত্তিতেই বড়বাজার থানার পুলিশ ঘটনার তদন্তে নামে ও সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে বৃহস্পতিবার সকালে কলকাতা পুলিশের গাড়ির চালক শেখ জামির মণ্ডল ও সিভিক ভলান্টিয়ার শেখ আকবরকে গ্রেফতার করে। এই দুইজনই পার্ক সার্কাস ট্রাফিক গার্ডের কর্মী। নিয়মিত মাইনে পেয়েও এরা কেন ছিনতাইয়ের এহেন ঘটনা ঘটালো তা নিয়ে খোদ পুলিশকর্তারাও চিন্তিত।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি