টাকে চুল গজানোর নাম করে প্রতারণা, গ্রেফতার ১০ ভুয়ো ডাক্তার

শহরের বুক থেকে গ্রেফতার হল ১০জন ভুয়ো ডাক্তার। এদের নেই কোনও ডিগ্রি-ডিপ্লোমা। নেই এমবিবিএস ডিগ্রিও। অথচ চেম্বার খুলে বসে রোগী দেখছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজেদের তারা ডাক্তার হিসাবেই পরিচয় দিতেন। পেশাদার হিসাবে নিজেদের তুলে ধরতেন ডার্মাটোলজিস্ট হিসাবে। বলতেন মাথার টাকে ১ মাসের মধ্যেই চুল গজিয়ে(Hair Growth) দেবেন। তাতে যে ছব ছেলে বা মেয়েদের বিয়ে হচ্ছে না তাঁদের ৩ মাসের মধ্যে বিয়েও হয়ে যাবে। আর এমন লোভনীয় প্রস্তাব কেই বা হাতছাড়া হতে দেয়। তাই চেম্বারে চেম্বারে ঢল নেমেছিল কুরি-একুশ বছরের ছেলেমেয়ে থেকে মধ্যবয়সী মানুষদের। চলছিল দেদার রোজগারও। সেই সব ডাক্তারের ফিও ছিল ৫০০ টাকার আশেপাশে। আর চিকিৎসার খরচ বাবদ নেওয়া হচ্ছিল ১৫ থেকে ৩০ হাজার টাকা। তবুও পুলিশের কানে অভিযোগ যেতে বেশি সময় লাগেনি। আর তার জেরেই বিশেষ অভিযানে নামে পুলিশ। সেই অভিযানেই খাস কলকাতা(Kolkata) শহরের বুক থেকে গ্রেফতার(Arrest) হল ১০জন ভুয়ো ডাক্তার(Fake Doctor)।

ঘটনাটি পুলিশের কানে পৌঁছানোর নেপথ্যে রয়েছে বিহারের রাজগীরের বাসিন্দা মনোরঞ্জন পাসওয়ানের পরিবার। তাঁদের অভিযোগ, বিজ্ঞাপন দেখে নিজের টাকে চুল গজাতে উঠেপড়ে লেগেছিলেন মনোরঞ্জন। কার্যত লোভ সামলাতে না পেরে ছুটি নিয়ে কলকাতায় চলে আসেন। সেখানে এক ভুয়ো ডাক্তারের খপ্পড়ে পড়ে প্রায় দেড় লক্ষ টাকার চিকিৎসাও করেন। কিন্তু টাকে চুল গজানো তো দূরের কথা ভুলভাল ওষুধের জেরে নিজের জীবনটাই খুইয়ে বসেছেন বিহার পুলিশের কনস্টেবল পদে কর্মরত মনোরঞ্জন। তাঁর মৃত্যুর পরেই গোটা বিষয়টি কলকাতা পুলিশের গোচরে আনে তাঁর পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই শহরজুড়ে বিশেষ অভিযানে নামে পুলিশ। তাতেই ধরা পড়ে ১০জন ভুয়ো ডাক্তার। জানলে চমকে যাবেন এই সব ভুয়ো ডাক্তার আদতে জাল ডার্মাটোলজিস্ট। এদের নেই কোনও ডিগ্রি-ডিপ্লোমা। নেই এমবিবিএস ডিগ্রিও। তারপরেও শহরের অলিগলিতে চেম্বার খুলে এরা মোটা টাকার বিনিময়ে রোগী দেখার কাজ শুরু করে দিয়েছিল। কাউকে টাকে চুল গজানোর দাওয়াই দেওয়া তো কাউকে মুখের মেচেতার দাগ উধাও করে দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে চলছিল লুঠতরাজ।

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার