পার্কসার্কাসে খুনের ঘটনায় পুলিশের জালে ২ বন্ধু

পার্কসার্কাসে খুনের ঘটনায় তদন্তে নেমেছে লালবাজারের গুন্ডাদমন শাখাও। আর তাঁদের হাতেই আটক হয়েছে নিহত যুবকের ২ বন্ধু।

Share:

নিজস্ব প্রতিনিধি: কার্যত শিউরে ওঠার মতো ঘটনা। ফোন করে বাড়ি থেকে ডেকে এনে চারজনে মিলে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হল এক অ্যাপ ক্যাব চালককে। কলকাতার(Kolkata) বুকে এহেন ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পার্কসার্কাস(Park Circus) এলাকায়। সেই খুনের(Murder) ঘটনার তদন্ত শুরু করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ(Police)। পাশাপাশি তদন্তে নেমেছে লালবাজারের গুন্ডাদমন শাখাও। আর তাঁদের হাতেই আটক হয়েছে নিহত যুবকের ২ বন্ধু। পুলিশের দাবি, এদের জেরা করলেই জানা যাবে এই ঘটনার পিছনে কারা রয়েছে আর কেনই বা এই যুবককে খুন করা হল। বুধবার মাঝরাতে পার্কসার্কাস এলাকায় মা উড়ালপুলে(Maa Flyover) ওঠার মুখে পার্কসার্কাস ময়দানের গেটের সামনে কুপিয়ে খুন করা হয় তপসিয়ার বাসিন্দা তথা অ্যাপ ক্যাব চালক শাহনওয়াজ ফরিদ(২৫)-কে।

জানা গিয়েছে, তপসিয়া থানা এলাকার তিলজলা শিবতলার বাসিন্দা মৃত শাহনওয়াজ ফরিদ বুধবার রাতে বাড়িতেই ছিলেন। মৃতের স্ত্রীর অভিযোগ, মনু বলে একজনের ফোন আসার পর বাড়ি থেকে বের হয়ে যান তিনি। কিন্তু রাতে শাহনওয়াজ আর বাড়ি ফেরেননি। এমনকি তাঁর পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও দেখা যায় ততক্ষণে শাহনওয়াজের মোবাইল সুইচড অফ হয়ে গিয়েছে। তাই শাহনওয়াজের সঙ্গে কেউ যোগাযোগও করতে পারেননি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাত ২টো নাগাদ ৪ যুবক শাহনওয়াজকে চার যুবক এলোপাথাড়ি কোপাচ্ছিল ধারালো কোনও অস্ত্র দিয়ে। ঘটনার সময় সেখানে এক মহিলাকেও দেখতে পান প্রত্যক্ষদর্শীরা। পরে পুলিশের টহলদারি ভ্যান টহল দেওয়ার সময় শাহনওয়াজকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁরাই তাঁকে উদ্ধার করে চিত্তরঞ্জন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।  

পরে পুলিশের তরফেই খবর দেওয়া হয় শাহনওয়াজের পরিবারকে। ঘটনার জেরে ঈদের আবহে মুহুর্তের মধ্যে শোকের ছায়া নেমে আসে এলাকায়। কান্নার রোল পড়ে বাড়িতে। শাহনওয়াজের স্ত্রীর অভিযোগে রাতের মধ্যেই পুলিশ শাহনওয়াজের ২ বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশ এখন এটাই খতিয়ে দেখছে যে কোনও মহিলাকে নিয়ে গন্ডগোলের জেরে এই খুনের ঘটনা ঘটেছে নাকি পু্রানো কোনও শত্রুতার জেরে এই খুন হয়েছে। পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার সকালে দুই যুবককে জেরার পরে গ্রেফতার করা হয়েছে। এদিনই তাদের আদালতে তোলা হবে।

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারকে নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলায় জড়িত ১০ মাওনেতাকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা