ব্যক্তিগত আক্রোশে টিটাগড়ের স্কুলে বোমাবাজি, ধৃতদের নাম পরিচয় জানালো পুলিশ

ব্যক্তিগত আক্রোশের জেরে টিটাগড়ের স্কুলে বোমা ছুঁড়েছেন ধৃতরা। প্রাথমিক তদন্তের পর এমনটাই জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যক্তিগত আক্রোশের জেরে টিটাগড়ের স্কুলে বোমা ছুঁড়েছেন ধৃতরা। প্রাথমিক তদন্তের পর এমনটাই জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি অলক রাজোরিয়া। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি এ কথা জানান। এদিন ধৃতদের নাম পরিচয় প্রকাশ করেছে পুলিশ। ধৃত চারজনের নাম যথাক্রমে, মহম্মদ আরিয়ান, বাবলু, সাদিক এবং রেহান।

রবিবার সাংবাদিক বৈঠক করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি অলক রাজোরিয়া জানান, ধৃত চার যুবকের মধ্যে তিনজনই ওই স্কুলের প্রাক্তন ছাত্র। ব্যক্তিগত আক্রোশের জেরে এই বোমা হামলা বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। ধৃতদের সবার বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে। অভিযুক্তদের আদালতে তুলে পুলিশের তরফে ১৪ দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি এদিন আরও জানান, ধৃত রেহানের বাড়ি থেকে ১০টি তাজা বোমা পাওয়া গিয়েছে। যে বোমাগুলির সঙ্গে স্কুলে ছোঁড়া বোমার মিল পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে দাবি, স্কুলের কয়েকজন পড়ুয়ার সঙ্গে অভিযুক্ত যুবকদের ব্যক্তিগত শত্রুতা ছিল। সেই শত্রুতার জেরে এই বোমা ছোঁড়া হয়। স্কুলের কাছে এক বাড়ি থেকে স্কুলের ছাদে বোমা ছোঁড়া হয় বলে তদন্তকারীরা জানতে পেরেছেন।

উল্লেখ্য শনিবার দুপুর পৌনে ১২টা নাগাদ টিটাগড়ের ফ্রি স্কুলে বোমাবাজির ঘটনা ঘটে। সেই সময় স্কুলে ক্লাস চলছিল। স্বাভাবিকভাবে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পড়ুয়াদের মধ্যে। এরপর ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে ৪ জনকে প্রথমে চিহ্নিত করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। ওই স্কুলের যে ছাত্রদের সঙ্গে অভিযুক্তদের গণ্ডগোল রয়েছে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। কী নিয়ে গণ্ডগোল তাও জানার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকরা।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫