লোহার রড নিয়ে মমতার বাড়িতে ঢোকে হাফিজুল

হাফিজুলকে সঙ্গে নিয়ে ফের মুখ্যমন্ত্রীর বাড়িতে যাবেন তদন্তকারীরা। সেখানে তাঁরা হাফিজুলকে দিয়ে ঘটনার পুনঃনির্মাণ করবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাড়িতে ঢুকে পড়া হাফিজুল মোল্লাকে(Hafijul Molla) টানা জেরা করে চলেছেন পুলিশের আধিকারিকেরা। সোমবারই আদালত হাফিজুলকে পুলিশের(Police) হাতে তুলে দিয়েছে। আর সেই সূত্রেই তাকে জেরা করার সুযোগ পেয়েছেন পুলিশ আধিকারিকেরা। মঙ্গলবারও চলবে সেই জেরার পালা। এমনকি লালবাজার সূত্রে জানা গিয়েছে, হাফিজুলকে সঙ্গে নিয়ে ফের মুখ্যমন্ত্রীর বাড়িতে যাবেন তদন্তকারীরা। সেখানে তাঁরা হাফিজুলকে দিয়ে ঘটনার পুনঃনির্মাণ করবেন। মূলত মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তার(Security) ক্ষেত্রে কোথায় খামতি রয়েছে আর হাফিজুল কীভাবে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়তে সক্ষম হল সেটাই এখন দেখতে চাইছেন তদন্তকারীরা। তবে সব থেকে চাঞ্চল্যকর যে তথ্য সামনে এসেছে তা হল, শনিবার রাতে মমতার বাড়িতে যখন হাফিজুল ঢুকে পড়েছিল তখন সে জামার ভেতরে লুকিয়ে রেখেছিল একটি লোহার রড। সেই রড সে কেন সঙ্গে করে নিয়ে এসছিল সেটাও এখন ভাবাচ্ছে পুলিশ আধিকারিকদের।

শনিবার মধ্যরাত থেকে রবিবার সকাল অবশি হাফিজুল প্রায় ৭-৮ ঘন্টা ধরে লুকিয়ে ছিল মুখ্যমন্ত্রীর বাড়িতে। সকালে সে ধরা পড়লে তাকে প্রথমে নিয়ে আসা হয় কালিঘাট থানায়। সেখানে দুপুর সোয়া দু’টোয় রাজ্যের ডিরেক্টরেট অফ সিকিউরিটির এক ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকের করা অভিযোগের ভিত্তিতে তাকে ভারতীয় দণ্ডবিধির ৪৫৮ ধারায় কাউকে আঘাত বা হামলার উদ্দেশ্য নিয়ে কোনও বাড়িতে অনুপ্রবেশ করার অভিযোগে গ্রেফতার করা হয়। গতকাল বছর ৩১শের হাফিজুলকে তোলা হয় আদালতে। বিচারক পুলিশের আর্জি মেনে নিয়ে হাফিজুলকে ১১ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠান। তারই মধ্যে পুলিশ জানতে পেরেছে, এর আগেও হাফিজুল নবান্নের(Nabanna) নিরাপত্তা ভেঙে ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছিল। তখন তাকে আটক করে হাওড়ার শিবপুর থানার হাতে তুলে দেওয়া হয়। যদিও হাফিজুলের পরিবারের দাবি, সে মানসিকভাবে অসুস্থ ও চিকিৎসারত।

পুলিশ জানিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার আশারিয়া নারানপুর গ্রামের বাসিন্দা হাফিজুল মোল্লা পেশায় গাড়ি চালক। তার চার বছরের একটি মেয়েও রয়েছে। সপ্তাহখানেক আগে গাড়ি চালাতে কলকাতায় গিয়েছিল হাফিজুল। শনিবার রাতে শেষবার তার কথা হয় পরিবারের সঙ্গে। রবিবার তাকে আর ফোনে পাওয়া যায়নি। সোমবার সকালে সংবাদমাধ্যম মারফত খবর পান তাঁরা। এদিকে হাফিজুলের ঘটনায় বাড়ানো হল মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা। মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা বাড়াতে অতিরিক্ত আরও ১৮ জন কনস্টেবল মোতায়েন করা হচ্ছে। বাড়ানো হচ্ছে সিসিটিভির সংখ্যা। এছাড়া টহলদারি ভ্যানের সংখ্যাও বাড়ানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকা–বেরোনোর পথে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে গোটা এলাকা।

নাগ পঞ্চমীতে সূর্যের রাশি পরিবর্তন, মালামাল হবেন ৩ রাশির জাতকরা

আজকের রাশিফল: ৬ রাশির উন্নতির দরজা খুলবে, ব্যবসায় ব্যাপক মুনাফা অর্জিত হবে…

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস