দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অভাব ও মানসিক অবসাদেই আত্মহত্যার চেষ্টা মা-মেয়ের

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) পার্ক স্ট্রিট থানার(Park Street Police Station) কিড স্ট্রিটের একটি বেসরকারি হোটেল থেকে বুধবার রাতে মা ও মেয়েকে(Mother and Daughter) অচৈতন্য অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ। দুইজনকেই SSKM Hospital-এ নিয়ে যাওয়া হয়। সেখানেই মাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। গুরুতর অসুস্থ মেয়ের চিকিৎসা চলছে। মৃতের নাম পলি মিত্র। তিনি তাঁর মেয়ে শিখা মিত্রকে নিয়ে ওই হোটেলটিতে উঠেছিলেন। দুজনকেই অচৈতন্য অবস্থায় থেকে উদ্ধার করেন হোটেলের কর্মীরা। পাশেই পাওয়া যায় একটি সুইসাইড নোট। ঘুমের ওষুধ খেয়ে দুজনের আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন বলে অনুমান। পুলিশ এদিন জানিয়েছে, শিখা আপাতত সুস্থ আছেন। আর্থিক অনটন ও তার জেরে মানসিক টানাপোড়েনের জেরেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন মা-মেয়ে। মা মারা গেলেও মেয়ে আপাতত সুস্থ আছেন।     

আরও পড়ুন বাড়তি ধানের পরে এবার বাড়তি দাম, উদ্যোগী মমতার সরকার

জানা গিয়েছে, গতকাল রাতে কিড স্ট্রিটের ওই হোটেলের একটি ঘর থেকে পলি ও শিখাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার সময় তাঁর ওই হোটেলে থাকলেও আদতে তাঁরা কলকাতারই বাসিন্দা। বাড়ি হরিদেবপুর এলাকায়। গত ৮ জুন থেকে তাঁরা ওই হোটেলে ছিলেন। খবর পেয়ে রাতেই সেখানে উপস্থিত হয় পার্ক স্ট্রিট থানার পুলিশ। প্রাথমিক তদন্তে আর্থিক সমস্যার জেরে মানসিক অবসাদের তত্ত্ব উঠে এসেছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। হোটেল ও পুলিশ সূত্রে খবর, দীর্ঘক্ষণ ধরে ঘর থেকে সাড়াশব্দ না পেয়ে কর্মীরা ডাকাডাকি শুরু করেন। তারপরেও দরজা না খোলায় ডুপ্লিকেট চাবি দিয়ে কর্মীরাই ঘর খোলেন। দেখেন, বিছানায় অচৈতন্য অবস্থায় দুই মহিলা পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে পার্ক স্ট্রিট থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

Published by:

Share Link:

More Releted News:

সল্টলেকের গোপন ডেরায় বিজেপির ভিন রাজ্যের লোকজন, সুজিত বসুর অভিযোগে অ্যাকশন

দ্বিতীয় দফার নির্বাচনের আগে আরও ১১ পুলিশ পর্যবেক্ষক নিয়োগ

সিপিএমের অভ্যন্তরীণ রিপোর্টে ক্ষমতায় আসছে তৃণমূল, লালপার্টির সমীক্ষায় পদ্মের সংখ্যা কত?‌

বালুরঘাটের বিদায়ী বিধায়ককে পুনর্বাসন দিল মোদি সরকার, কোন পদ পেলেন অশোক লাহিড়ী?

নির্বাচনের দ্বিতীয় দফার আগে সাসপেন্ড ৫ পুলিশকর্তা, নজর নিরাপত্তায়

তীব্র দাবদাহের মাঝেই স্বস্তির খবর, দক্ষিণবঙ্গে কালবৈশাখী ও ভারী বৃষ্টির সম্ভবনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ