মা উড়ালপুলে নজরদারি বাড়াতে নয়া উদ্যোগ পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি : শহর কলকাতার গুরুত্বপূর্ণ উড়ালপুলের মধ্যে একটি মা উড়ালপুলে। এই উড়ানপুলে প্রতিদিন অনেককেই যানজটের আটকে থাকতে হয়। কখনও অনেক মর্মান্তিক দুর্ঘটনারও সাক্ষী থেকেছে ৯ কিলোমিটারের বেশি এই সেতুটি। এবার এই উড়ালপুলে দুর্ঘটনা এড়াতে বাড়তি নজরদারির ব্যবস্থা করল কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, মা উড়ালপুলে মোতায়েন করা হচ্ছে ১০ জন পুলিশকর্মী। মা উড়ালপুলের কিছু জায়গা রয়েছে যা সিসিটিভির আওতার বাইরে। তাই উড়ালপুলের ওপর কোনও অঘটন ঘটে গেলে পুলিশের সমস্যা সমাধানে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। উড়ালপুলের নীচ থেকে ওপরে যেতে বেশ কিছুটা সময় লেগে যায়। এই অসুবিধা দূর করতে এবার উদ্যোগী হল কলকাতা পুলিশ। এই অসুবিধা দূর করতে ছয়টি কিয়স্ক তৈরি করা হয়েছে। সেখানে মোতায়েন থাকবে ১০ জন পুলিশকর্মী। দিনের ব্যস্ততম সময়ে উড়ালপুলে যানবাহনের গতিবিধির ওপর এই সব পুলিশকর্মী নজরে রাখবেন।

একদিকে বাইপাস ও অন্যদিকে পার্কসার্কাস। এই দুই জায়গাকে সংযুক্ত করেছে মা উড়ালপুল। ২০১৫ সালে এই মা উড়ালপুলের উদ্বোধন হয়েছিল। উদ্বোধনের পর থেকে নানা ধরনের দুর্ঘটনা ঘটেছে। মা উড়ালপুল দিয়ে য়াওয়ার সময়ে ঘুড়ির সুতো গলায় জড়িয়ে অনেক বাইক আরোহীকে দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে। পাশাপাশি দিনের ব্যস্ত সময়ে উড়ালপুলে যানজট তো নিত্যনৈমিত্তিক ঘটনা। তবে কলকাতা পুলিশের এই উদ্যোগে সেই সব সমস্যার মুশকিল আসান হবে বলে ওয়ারিবহাল মহলের মত।  

অগ্নিগর্ভ মণিপুর, জাতিদাঙ্গায় নিহত ৪, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ

সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

সর্ষে-ভাপা তো অনেক হল, এবার পাতে পড়ুক কাশ্মীরি ইলিশ! রইল রেসিপি

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেড়িয়েছিলেন, বাড়ি ফিরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

মহাষ্টমীতে একসঙ্গে ২১ জন কুমারীর পুজোর আয়োজন শান্তিপুরে

মহাষ্টমীর দিনেই ফের রক্তাক্ত শেয়ারবাজার, ৫ লক্ষ কোটি টাকা হারিয়ে মাথায় হাত লগ্নিকারীদের

শাড়ি-কুর্তি পরেই সারাদিন ট্রাফিক সামলালেন মন্ত্রী, নিয়মভঙ্গকারীদের দিলেন সাবধানতার বার্তা

অষ্টমীর অঞ্জলি দিয়ে চোরবাগান কাণ্ডে মুখ খুললেন সৌরভ, কী বার্তা দিলেন দাদা?

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম