চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকেই শহরে শুরু দিঘার জগন্নাথদেবের প্রসাদ বিলি

নিজস্ব প্রতিনিধি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র থেকেই দিঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ বিলি শুরু কলকাতায়। জানা গিয়েছে, ৭০ নম্বর ওয়ার্ডে প্রসাদ বিলি শুরু হয়েছে। অক্ষয় তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রীর হাত ধরে দিঘায় খুলে গিয়েছে জগন্নাথদেবের মন্দির। সেদিনই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, জগন্নাথ দেবের প্রসাদ রাজ্যের সব ঘরে পৌঁছে দেওয়া হবে। এই প্রসাদ পৌঁছানোর দায়িত্ব পেয়েছিলেন ইন্দ্রনীল সেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো প্রসাদ বিলি শুরু হয়ে গিয়েছে।

শহর কলকাতায় প্রসাদ বিলি শুরু হয়েছে ভবানীপুর কেন্দ্রের ৭০ নং ওয়ার্ড দিয়ে। এই ওয়ার্ডে গুজরাটি সহ একাধিক ভাষাভাষি ও বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন। স্থানীয় কাউন্সিলর অসীম বসু জগন্নাথদেবের প্রসাদের প্যাকেট গুজরাটি সম্প্রদায়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে তুলে দিয়েছেন। গুজরাটি ভাষাতেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রসাদ পাঠিয়েছেন সকলকে।

বিরোধীরা এই বিষয়ে প্রশ্ন তুলেছে, ৭০ নম্বর ওয়ার্ডকে বেছে নিতে ভোট ব্যাঙ্ককে গুরুত্ব দিল তৃণমূল? বিষয়টি মানতে নারাজ স্থানীয় কাউন্সিলর। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই প্রসাদ সবার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

জানা গিয়েছে, মুখে হাসি নিয়ে স্থানীয় বাসিন্দারাও কাউন্সিলরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রতিটি বাড়িতে এই প্রসাদ পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল সেনের ওপর।  দুয়ারে রেশনের মাধ্যমে রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে প্রসাদ। বাক্সের মধ্যে রয়েছে একটি প্যাড়া, একটি গজা ও দিঘার জগন্নাথ দেবের ছবি। দিঘা জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথের চরণে অর্পণ করা হয়েছে প্রায় ৩০০ কেজি খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীর কলকাতা থেকে পাঠানো হয়েছিল।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

ভবানীপুরে মমতার প্রস্তাবক ব্যবসায়ী মিরাজ শাহের বাড়িতে আয়কর হানা

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

অধ্যাপকদের ভোটে প্রিসাইডিং অফিসার নিয়োগ করে হাইকোর্টে মুখ পোড়াল জ্ঞানেশ গ্যাং

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ