বিনা তলবেই ED’র অফিসে প্রশান্ত চৌধুরী, গুঞ্জন তৃণমূলে

ED’র তলব ছাড়াই এদিন কেন CGO Complex-এ আগ বাড়িয়ে চলে যান প্রশান্তবাবু, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে উঠেছে সকলের কাছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদালতের নির্দেশে রাজ্যের পুরনিয়োগ দুর্নীতির(Municipality Recruitment Scam) তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED বা Enforcement Directorate। সেই সূত্রেই তাঁরা উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার ব্যারাকপুর মহকুমার(Barracpur Sub Division) টিটাগড় পুরসভার(Titagarh Municipality) প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরীর(Prashanta Chowdhury) বাড়িতে তল্লাশি অভিযান চালান। সেই সঙ্গে তাঁকে তদন্তের স্বার্থেই সল্টলেকের CGO Complex-এ থাকা নিজেদের কার্যালয়ে ২ দফায় ডেকে পাঠিয়ে একপ্রস্থ জিজ্ঞাসাবাদও করেছেন ED’র আধিকারিকেরা। কিন্তু এদিন অর্থাৎ বুধবার সেই প্রশান্তবাবুই হুট করে ফের ED’র কার্যালয়ে চলে আসেন। কার্যত বিনা তলবেই তিনি ED’র অফিসে চলে আসায় ঘটনাটি নিয়ে কিছুটা অবাকই হন তদন্তকারীরা। একইসঙ্গে তৃণমূলের অন্দরেও শোরগোল পড়ে যায়। যদিও কিছুক্ষণ পরেই সেখান থেকে বেড়িয়ে যান প্রশান্তবাবু। ED’র তলব ছাড়াই এদিন কেন CGO Complex-এ আগ বাড়িয়ে চলে যান প্রশান্তবাবু, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে উঠেছে সকলের কাছে।

যদিও CGO Complex-এ থাকা ED’র কার্যালয় থেকে বেড়িয়ে প্রশান্তবাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আবার তাঁকে কবে হাজিরা দিতে হবে, তা জানতে গিয়েছিলেন। ইডি আধিকারিকেরা তাঁর সঙ্গে কথাও বলেছেন। এদিন সকাল ১০টার পর ED’র কার্যালয়ে আসেন প্রশান্ত। কিছুক্ষণ পরে বেরিয়েও আসেন। বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে প্রশান্ত বলেন, ‘আমাকে ডাকা হয়নি। আমি এসেছিলাম, আমাকে আবার কবে ডাকা হবে, সেটা জানতে। ওঁরা বললেন, ফোন করে পরবর্তী হাজিরার তারিখ জানিয়ে দেবেন। আমার বাড়িতে তল্লাশির সময় আমার সামনেই ২টি মোবাইলের সিল খুলে সেখান থেকে তথ্য সংগ্রহ করে ED। ‘‘আমার সামনেই মোবাইল খোলা হয়েছে। আমার সামনেই আবার সিল করা হয়েছে। সেখান থেকে কী তথ্য ইডি পেয়েছে আমি জানি না। আমি যখন টিটাগড় পুরসভার প্রধান ছিলাম, তখন ২৪০ জনের নিয়োগ হয়েছিল। আমাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। মূলত নথিগুলি জমা দিতে হচ্ছে।’

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

প্যান্ডেল হপিংয়ে বেড়িয়ে ভিড়ে ফেঁসে গিয়েছেন? আতঙ্কিত না হয়ে যে বিষয়গুলি মাথায় রাখবেন

অষ্টমীর ভোগ বানানোর আগেই শিখে নিন প্রেশার কুকারে ফুলকো লুচি বানানোর সহজ উপায়

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

১১ ডিসেম্বর মার্গী হচ্ছেন শনিদেব, ৩ রাশির জাতকদের জীবনে আসবে টাকার জোয়ার

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া