ওমিক্রন আতঙ্কের মাঝেই খুলতে পারে প্রাথমিক স্কুল! বরাদ্দ হচ্ছে অর্থ

দীর্ঘ কুড়ি মাসের বেশি সময় ধরেই বন্ধ ছিল স্কুলের দরজা। যা একাধিক নিয়ম মেনে গত ১৬ নভেম্বর খুলেছে

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ কুড়ি মাসের বেশি সময় ধরেই বন্ধ ছিল স্কুলের দরজা। যা একাধিক নিয়ম মেনে গত ১৬ নভেম্বর খুলেছে। কিন্তু করোনার সংক্রমণের কথা মাথাতে রেখেই শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চলছে। বাকি শ্রেণির ক্লাস চলছে অনলাইনেই। যদিও শিক্ষা দফতরের ইচ্ছা ছিল জানুয়ারি মাস থেকেই ধীরে ধীরে পঞ্চম থেকে অষ্টম ও পরবর্তীতে প্রাথমিকের ক্লাস খোলার। কিন্তু সেই পরিকল্পনায় বাধা দিচ্ছে করোনার নয়া প্রজাতি ওমিক্রন। সেই কাঁটায় দেশের একাধিক রাজ্য স্কুল বন্ধের চিন্তাভাবনা করলেও বাংলায় উদ্যোগ নেওয়া হচ্ছে স্কুল খোলার। যদিও ওমিক্রন আতঙ্কের মাঝে আপাতত প্রাথমিক স্কুলের দরজা বন্ধই রাখছে রাজ্য সরকার। তবে প্রাথমিক বিভাগের স্কুল যখনই খোলা হোক না কেন পরিকাঠামো উন্নয়নে নজর দিচ্ছে শিক্ষা দফতর।

সূত্রের খবর, প্রাথমিক স্কুল খোলার আগেই পরিকাঠামো উন্নয়ন ও মেরামতির কাজের জন্য অর্থ বরাদ্দ করেছে শিক্ষা দফতর। আগেই উচ্চ-প্রাথমিকে স্কুলের মেরামতি ও পরিকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দ করেছিল শিক্ষা দফতর। এবার প্রাথমিক বিভাগের আওতায় থাকা সমস্ত বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর। করোনা কালেই প্রাথমিক স্কুল গুলি বন্ধ ছিল। এর মাঝে বন্যা, ও আমফান-যশের মত ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু প্রাথমিক বিদ্যালয়। সেগুলি মেরামতির জন্যই মূলত অর্থ বরাদ্দ করা হয়েছে। একটি জেলার ২৫ টি ব্লক ও ৮ পুরসভার প্রাথমিক স্কুলের পরিকাঠামো উন্নতির জন্য অনুমোদিত হয়েছে সাড়ে ৭ কোটিরও বেশি টাকা। সূত্রের খবর, প্রায় সব জেলার স্কুলই পুনরায় খোলার জন্য পরিকাঠামো খাতে উন্নতির জন্য টাকা দেওয়া হচ্ছে। জেলা শাসক মারফত বিডিওদের কাছে ওই টাকা পৌঁছে দেওয়া হচ্ছে।

ওয়াকিবহল মহলের মতে, হয়ত দ্রুতই প্রাথমিক বিদ্যালয় গুলি খুলে দেওয়া হবে। তাই শিক্ষা দফতর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগেই উচ্চ প্রাথমিক স্তরে অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক স্কুল গুলি খোলার আগে সাফাই এবং সংস্কারের জন্য স্কুলগুলিকে আর্থিক সাহায্য করছে রাজ্য সরকার। মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক স্কুলের জন্য সর্বোচ্চ ৫ লক্ষ টাকা দেওয়া শুরু হয়েছিল। এবার প্রাথমিক স্কুলের জন্যও আর্থিক বরাদ্দ হল।

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়