পুজোয় ভিআইপি রোড সামলানোর ভার দেওয়া হোক কলকাতা পুলিশকে, চাইছে আম জনতা

Share:

নিজস্ব প্রতিনিধি, লেকটাউন: ভিআইপি রোড সচল রাখতে ট্রাফিক পরিচালনার দায়িত্ব কলকাতা পুলিশকে দেওয়া হোক ,দাবি তুলল আমজনতা। মূলত উল্টোডাঙ্গা থেকে এয়ারপোর্ট পর্যন্ত ট্রেনটি ট্রাফিক গার্ডের অধীনে রয়েছে ভিআইপি রোড(VIP Road)। বিধাননগর কমিশনারেটের লেকটাউন ট্রাফিক গার্ড বাগুইআটি ট্রাফিক গার্ড ও এয়ারপোর্ট ট্রাফিক গার্ড উল্টোডাঙ্গা থেকে এয়ারপোর্ট পর্যন্ত ভিআইপি রোডে যান চলাচল শাসন করে থাকে। কিন্তু দুর্গাপুজোর সময় বিধাননগর কমিশনারেট গত বছরের পর এ বছরও মহালয়ার পরদিন পুরোপুরি ডাহা ফেল করে। সোমবারও সন্ধ্যার পর থেকে যানবাহনের গতি বারবার বাঁধা প্রাপ্ত হয় ভিআইপি রোডে।রবিবার শেষ পুজোর বাজার এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা পুজো দেখতে হাজার হাজার মানুষ জড়ো হলে ভিআইপি রোডে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে ভিআইপি রোডে খোদ নামতে হয় বিধান নগর কমিশনারেটের পুলিশ কমিশনার গৌরব শর্মাকে।

সাধারণ মানুষের অভিযোগ হল, মুখ্যমন্ত্রী বহু আগে থেকেই বিধাননগরের কমিশনারকে সতর্ক করেছিলেন। শ্রীভূমি পূজা উদ্যোক্তারা আগেই জানিয়ে দিয়েছিল তারা মহালয়া তিথি থেকে জনসাধারণের জন্য মন্ডপ উন্মুক্ত করে দেবেন। কিন্তু তারপরেও বিধাননগর কমিশনারেট ভিআইপি রোডে যান চলাচলের গতি যাতে থমকে না যায়, তার জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ করতে ব্যর্থ হয়। উল্টোডাঙ্গা থেকে সমস্ত গাড়িকে এয়ারপোর্টমুখী করে দেওয়া হয়। লেকটাউনের(Laketown) দিকে চলাচলের রাস্তা স্টিলের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, বাঙ্গুর এভিনিউ ,দমদম পার্ক, কেষ্টপুর কোথাও দিয়ে উল্টোডাঙ্গা(Ultadanga) থেকে এয়ারপোর্টমুখী কোন যানবাহনকে ঘুরতে দেওয়া হচ্ছে না। অপরদিকে লেকটাউন থেকে গোলাঘাটা পর্যন্ত উল্টোডাঙামুখী বাঁ দিকের সার্ভিস রোডে অর্ধেক রাস্তা জুড়ে চলছে বাটাম দিয়ে ব্যানার তৈরির কাজকর্ম। ফলে ভিআইপি রোড যানবাহনের চলাচলের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছে। এরই মধ্যে আবার কোথাও কোথাও ভিআইপি রোডের ওপর রেলিং গার্ড লাগিয়ে ভিআইপি রোডের চওড়া প্রশস্ত পথ সংকীর্ণ করে দেওয়া হয়েছে। দুর্গাপূজো ছাড়াও দমদম পার্ক এলাকায় প্রায়সই রাতের দিকে নাকা চেকিং এর সময় একাধিক রেলগার্ডকে পাশাপাশি দাঁড় করিয়ে রাস্তা সংকীর্ণ করে দেওয়ার ঘটনা ঘটে।

যাকে কেন্দ্র করে নিত্যদিন রাতের দিকে যানজট সৃষ্টি হয়। সারাদিনের শেষে ঘর ফেরত মানুষজনকে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হয়। এদিকে পুজোর কদিন শহরে যান চলাচল স্বাভাবিক রাখতে কলকাতা পুলিশ যতটা দক্ষতার পরিচয় দেয়। সেই জায়গায় বিমানবন্দরে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ ভিআইপি রোড দক্ষ পরিচালনার অভাব থাকায় মুখ থুবড়ে পড়ে। বিধাননগর কমিশনারেটের তিনটি ট্রাফিক গার্ডে সিভিক ভলেন্টিয়ার সহ কয়েকশ ট্রাফিক কর্মী রয়েছেন। কিন্তু রবিবার রাতে সেই অফিসারদের ভিআইপি রোডের বিভিন্ন জায়গায় গোল হয়ে দাঁড়িয়ে গল্প করতে দেখা গিয়েছে। অথচ ভিআইপি রোডে যানজটের দরুন কলকাতা পুলিশের অধীনস্থ ইএমবাই পাশ, হার্ডকোর মোড় এলাকায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। তাই উৎসবের দিনে ভিআইপি রোডে যান চলাচলের গতি স্বাভাবিক রাখতে আমজনতার একটাই দাবি , যান শাসনের দায়িত্ব দেওয়া হোক কলকাতা পুলিশকে। যাতে আমজনতার দুর্ভোগ কমে। যদিও বিধাননগর কমিশনারেটের(Bidhannagar Commissionarate) ট্রাফিক দফতরের আধিকারিকদের দাবি, ভিআইপি রোডে গাড়ি পার্কিং পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ ফোর্স নামিয়ে ভিআইপি রোডে ট্রাফিক চলাচল স্বাভাবিক রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ট্রাফিক দফতরের কর্মীরা।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়