হাসপাতাল ও স্কুলে ‘নিরাপত্তায়’ সিভিক ভলান্টিয়ার মোতায়েন নয়, রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আরজি করে চিকি‍ৎসক খুনের ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছে। আর এবার সিভিক ভলান্টিয়ারদের উপরে কার্যত অনাস্থা প্রকাশ করল দেশের শীর্ষ আদালত। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) আরজি কর সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনও হাসপাতাল-স্কুল-থানায় (অর্থা‍ৎ মেয়েরা যেখানে রয়েছেন) কোনও সিভিক ভলান্টিয়ারকে মোতায়েন করা যাবে না। নির্দেশ পূরণ করতে কী কী পদক্ষেপ করছে রাজ্য সরকার, পরবর্তী শুনানিতে তাও জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন শুনানিতে জুনিয়র চিকি‍ৎসকদের আইনজীবী করুণা নন্দী আরজি করের চিকি‍ৎসক খুনে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। তিনি প্রশ্ন করেন, ‘সঞ্জয় রায়ের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁকে কীভাবে হাসপাতালে নিয়োগ করা হল? তাছাড়া হাইকোর্টও সিভিক ভলান্টিয়ার নিয়োগে একাধিকবার আপত্তি জানিয়েছিল।’ রাজ্যের তরফে আইনজীবী  পাল্টা জানান, ২০০৫ সালের নিয়ম মেনে দেশের সব হাসপাতালে নিয়োগ করা হয়। মহারাষ্ট্রে যে নিয়ম মেনে নিয়োগ হয় কলকাতাতেও একই নিয়মে নিয়োগ হয়। সঞ্জয়কে পুলিশের বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ করা হয়েছে।’

প্রধান বিচারপতি তখন রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান, কোনও বৈধ আইনের ভিত্তিতে সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ করা হয়? কোথায় কোথায় নিযুক্ত রয়েছেন তাঁরা? দৈনিক নাকি মাসিক বেতন পান তাঁরা? রাজ্যের আইনজীবীকে এ বিষয়ে হলফনামা দিতে নির্দেশ দেন তিনি। পাশাপাশি ‘রাত্তিরের সাথী’ প্রকল্পে যে দেড় হাজার সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছে তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাসপাতাল-থানা এবং স্কুলে নিয়োগ করা যাবে না।’

প্রধানমন্ত্রীকে কুকথা বলা নয়ডার নাবালিকার বিরুদ্ধে কোনও মামলা নয়, জানাল দিল্লি পুলিশ

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন