চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিকেলে দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস, জারি থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি

নিজস্ব প্রতিনিধি : পুজোর বাকি আর মাত্র ৮ দিন। আকাশ বাতাস জানান দিচ্ছে ক্যালেন্ডারে চলে এসেছে আশ্বিন। কিন্তু এখনো আবহাওয়ার খামখেয়ালিপনা অনুভূত হচ্ছে। কখনও গরম, কখনো বৃষ্টি এই পরিস্থিতিতে নাজেহাল হচ্ছে আম বাঙালি। শুক্রবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে ভ্যাপসা গরম থাকতে পারে বলে জানানো হয়েছে। তবে বিকেলে বৃষ্টি হতে পারে ৯টি জেলায়।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের ওপর নেই মৌসুমী বায়ু। এই মুহূর্তে নেই কোনও নিম্নচাপ। ফলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। কিন্তু পুজোর সময় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে বলেও জানা যাচ্ছে। কারণ ওই সময় নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে ২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে। পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে। শুক্রবার বিকেলের দিকে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জানানো হয়েছে মহালয়াতে বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ। বৃষ্টিপাত হলেও ওই সময় আর্দ্রতাজনিত গরম বজায় থাকবে।

জানানো হয়েছে, শুক্রবার বিকেলে ৯ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তারমধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, বাঁকুড়া, পুরুলিয়া বৃষ্টিপাতের সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। তবে সপ্তাহের শেষে গিয়ে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। রবিবার মহালয়ার দিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ সামান্য হলেও বাড়তে পারে। কিন্তু সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ কমবে

জলীয় বাষ্প প্রবেশের জন্য উত্তরবঙ্গে শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার শহরের আকাশ থাকবে মেঘলা, সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ