রাখি বন্ধনে নিরাপত্তা সুনিশ্চিত করার সংকল্প কলকাতা পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুলিশের পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব পালিত হল ধর্মতলা মেট্রো চ্যানেলে আউটপোস্টের সামনে। উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত কুমার গোয়েল(Binit Kumar Goyel) সহ সকল পুলিশ আধিকারিকরা।স্কুলের ছাত্রীদের হাতে রাখি পরলেন পুলিশ কমিশনার। এদিন এই অনুষ্ঠানে এসে কলকাতার পুলিশ কমিশনার(CP) জানান গোটা শহরে নিরাপত্তার জন্য সমস্ত রকম ব্যবস্থা সুনিশ্চিত করেছে কলকাতা পুলিশ।

যেকোনো অসুবিধায় পড়লে সাহায্যের জন্য প্রস্তুত কলকাতা পুলিশ। যেকোনো ধরনের ক্রাইম রুখতে বদ্ধপরিকর কলকাতা পুলিশ(Kolkata Police)। কলকাতা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ধরনের হেল্পলাইনসহ নানা পরিষেবা চালু করা হয়েছে। যে কোন প্রয়োজনে কলকাতা পুলিশের গোটা ফোর্স সাহায্য করতে প্রস্তুত বলে পুলিশ কমিশনার এদিন জানান।

এই রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে কলকাতা পুলিশের ৭২টি থানা এবং ২৫টি ট্রাফিক গার্ডের অধীনে থাকা সর্বত্র সব নাগরিকদের সমস্ত রকম নিরাপত্তা সুনিশ্চিত করা হবে বলে অঙ্গীকার করা হয়। এদিন এই অনুষ্ঠানে কলকাতার পুলিশ কমিশনারের পাশাপাশি অন্যান্য পুলিশ আধিকারিকদের হাতেও রাখি পরিয়ে দেন স্কুলের ছাত্রী সহ শিক্ষিকারা।

দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে বিপদে বিজেপি নেত্রী, বাড়ির গেটে শ্মশান সামগ্রী রেখে প্রাণনাশের হুমকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6