দক্ষিণ-পূর্ব রেলের Group-D পদের নিয়োগে দুর্নীতির আশঙ্কা

দক্ষিণ-পূর্ব রেলের Group-D পদের নিয়োগে দুর্নীতির আশঙ্কা। যে রেল কেন্দ্রের অধীনে রয়েছে। এই ইস্যুতেই বিজেপিকে চেপে ধরতে পারে তৃণমূল।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি(Recruitment Scam) ঘিরে রাজ্য রাজনীতি যখন সরগরম ঠিক তখনই নতুন এক দুর্নীতির সম্ভাবনা চলে এলে সামনে। রাজ্যের নিয়োগ দুর্নীতি ঘিরে এখানকার শাসক দলকে যখন নিত্যদিন চেপে ধরার ফর্মুলা নিয়েছে বিজেপি(BJP) তখন তাঁদের পরিচালনায় চলে কেন্দ্র সরকারের দিকেও এবার পাল্টা আঙুল তোলার সুযোগ পেয়ে গেল তৃণমূল কংগ্রেস(TMC)। সৌজন্যে দক্ষিণ-পূর্ব রেলের(South Eastern Railway) Group-D পদের নিয়োগে দুর্নীতির আশঙ্কা। যে রেল কেন্দ্রের অধীনে রয়েছে।

আরও পড়ুন আদানিকাণ্ডে LIC’র ক্ষতি ৫০ হাজার কোটি, মধ্যবিত্তের সঞ্চয় ঘিরে উদ্বেগ

জানা গিয়েছে, গত বছর দক্ষিণ-পূর্ব রেলের Group-D পদে নিয়োগের পরীক্ষা হয়। জানুয়ারি মাসে হয় ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট। এই দুই পরীক্ষায় উত্তীর্ণদের নথি ভেরিফিকেশনের জন্য একটি তালিকা প্রকাশিত হয়। ৩১ শে জানুয়ারি, ২০২৩, রেলের ওয়েবসাইটে প্রকাশিত হয় এই তালিকা। অদ্ভূতভাবে, প্রকাশের কয়েকঘণ্টার মধ্যেই তা উধাও হয়ে যায় ওয়েবসাইট থেকে। এর ঠিক ৮ দিন পর, ৮ই ফেব্রুয়ারি ওয়েবসাইটে আবার তালিকা আপলোড করা হয়। সেই সময় দেখা যায় প্রথম তালিকায় যাঁদের নাম ছিল, এমন অনেকেরই নাম দ্বিতীয় তালিকায় নেই। চাকরিপ্রার্থীদের একাংশের এখন এমনই অভিযোগ। এমনই ৩০ জন চাকরিপ্রার্থী সেন্ট্রাল অ্য়াডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করেন। আগামী ১৪ই মার্চ রেল কর্তৃপক্ষকে সমস্ত নথিসহ হাজিরার নির্দেশ দিয়েছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বিষয়টি বিচারাধীন। এনিয়ে আদালত যা নির্দেশ দেবে, সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে। কিন্তু এই ঘটনাই এখন তৃণমূলকে বিজেপিকে আক্রমণ করার অস্ত্র হাতে তুলে দিয়েছে।

আরও পড়ুন ৩ দফায় পঞ্চায়েত ভোটের জল্পনা, প্রস্তুতি তুঙ্গে

বাংলার নিয়োগ দুর্নীতি ঘিরে বিজেপির নেতারা এমন একটা ভান করছেন যে তাঁরা যেন যষ্টিমধু ধোয়া তুলসিপাতা। দুর্নীতির কোনও কিছুর সঙ্গে তাঁদের কোনও যোগ নেই। যাবতীয় দুর্নীতি শুধু বাংলার(Bengal) বুকেই রয়েছে আর তার সঙ্গে জোড়াফুল জড়িয়ে আছে। কিন্তু রেল তো কেন্দ্রের অধীনে। সেখানে দুর্নীতি হলে তার দায় কার ঘাড়ে বর্তায়? নাকি বিজেপির যাতে অস্বস্তি না হয় তার জন্য রাতারাতি এই দুর্নীতির ঘটনা ধামাচাপা দিয়ে দেওয়া হবে? কেন্দ্রের হাতে তো তোতাপাখি আছেই। লোক দেখানো তদন্ত করে গেরুয়া শিবিরকে ক্লিন সার্টিফিকেট দিয়ে দিতে তাঁদের ২ মিনিটের বেশি ৩ মিনিটও সময় লাগবে না। আর বিজেপির পাশে থাকলে কেমন ভেট মেলে সেটাও সবাই জানেন।

দারিদ্র্য দূর করতে চান? ভুলেও তোশকের নিচে রাখবেন না এই ৫টি জিনিস

মুখের স্বাস্থ্য নিয়ে চিন্তায়? অজান্তেই করা এই ৪ টি ভুল বাড়াচ্ছে বিপদ!

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ