আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

সাইবার প্রতারণার শিকার রিজার্ভ ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত কর্মী, খোয়ালেন ২ লক্ষ টাকা

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: কোনওদিন শুনেছেন আপনার অজান্তে ব্যাঙ্ক থেকে আপনার Fixed Deposit ভাঙিয়ে অন্য কেউ তুলে নিয়ে গিয়েছে! যদি না শুনে থাকেন তো এই ঘটনাটির দিকে একটু নজর দিন। একই সঙ্গে জেনে রাখুন দেশের মধ্যে যে কোনও ব্যাঙ্কের যে কোনও অ্যাকাউন্টই আর সুরক্ষিত হয়। কেননা দেখা যাচ্ছে ব্যাঙ্কের গ্রাহকদের অজান্তেই তাঁদের Savings Account’র পাশাপাশি তাঁদের Fixed Deposit’রও নাগাল পেয়ে যাচ্ছে সাইবার প্রতারকেরা। আর তাই Savings Account’র পাশাপাশি আর সুরক্ষিত নয় আপনার Fixed Deposit-ও। যে কোনও সময় সাইবার প্রতারকেরা সেখানেও হানা(Cyber Crime) দিয়ে আপনার জমানো সঞ্চিত অর্থ গায়েব করে দেবে। অন্তত সেই রকমই এক ঘটনা ঘটেছে খাস কলকাতার(Kolkata) বুকে রিজার্ভ ব্যাঙ্কের(RBI) এক অবসরপ্রাপ্ত কর্মীর সঙ্গে। সাইবার প্রতারণার ফাঁদে পড়ে নিজের সঞ্চয় খুইয়ে বসে আছেন জয়ন্ত নন্দী নামের ওই ব্যক্তি। শ্যামবাজারের একটি ব্যাঙ্কে থাকা তাঁর অ্যাকাউন্ট থেকে প্রায় ২ লক্ষ টাকা গায়েব হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটে গত ২ মে। জয়ন্তবাবুর মেয়ে কাবেরী নন্দী জানিয়েছেন, একটি বেসরকারি ব্যাঙ্কের শ্যামবাজার ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে তাঁর বাবার। ঘটনার দিন দুপুরে তাঁর বাবার কাছে একটি ফোন আসে। তাতে বলা হয়, তীব্র তাপপ্রবাহ চলছে। গরমের জেরে ব্যাঙ্কের যাবতীয় সার্ভার খারাপ হয়ে গিয়েছে। তাই ফোন করেই গ্রাহকের তথ্য যাচাই করা হচ্ছে। রিজার্ভ ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত কর্মী হওয়ায় সাইবার প্রতারণা সম্পর্কে অবহিত ছিলেন জয়ন্তবাবু। কিন্তু, তীব্র গরমের ‘যুক্তি’তে জয়ন্তবাবুকে প্রভাবিত করে প্রতারকরা। জানতে চাওয়া হয় ব্যাঙ্কের তথ্য। এরপরেই পরপর সাতটি লেনদেন হয়। নিমেষে গায়েব হয়ে যায় ১ লক্ষ ৯৪ হাজার টাকা। তবে ফোনে আসেনি কোনও ডেবিট মেসেজ। জয়ন্তবাবুর ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কাবেরীর সঙ্গে জয়েন্টে আছে। সেই সূত্রেই ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কাবেরীর মেল আইডি যুক্ত আছে। সেখানেই ম্যাসেজ আসে যে ৩০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে।

এরপরেই কাবেরী সরাসরি যোগাযোগ করেন ব্যাঙ্কের সঙ্গে। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে দ্রুত ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ব্লকও করেন কাবেরী। তারপর শ্যামপুকুর থানার দ্বারস্থ হন তিনি। নর্থ ও নর্থ সাবার্বান ডিভিশনের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন জয়ন্তবাবু। মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। পরবর্তীতে মামলার তদন্তভার গ্রহণ করতে পারে লালবাজারের গোয়েন্দা বিভাগের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখা। জয়ন্তবাবুর যে টাকা খোয়া গিয়েছে তার মধ্যে ১ লক্ষ ২০ হাজার টাকা ফিক্সড ডিপোজিটে সঞ্চিত ছিল। আর তাই তাঁদের এখন প্রশ্ন, কীভাবে ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে টাকা বের করে নিচ্ছে প্রতারকরা? ব্যাঙ্কের সুরক্ষা ব্যবস্থাই বা কেমন? ব্যাঙ্ক কর্তৃপক্ষ অবশ্য নীরব।

Published by:

Share Link:

More Releted News:

কলকাতার ইতিহাস সংক্রান্ত কবিতার বই স্থান পাচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে

কালীঘাটের বাড়ি থেকেই আজ বৈঠকে মমতা, কোন খুঁটিনাটি নিয়ে ডাক পড়ল?‌

২,৬৭২ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা! দুবাই থেকে গ্রেফতার কলকাতার ব্যবসায়ী

‘‌মোদি ভোগ’‌ বনাম ‘‌জয় বাংলা রসগোল্লা’‌ নিয়ে তুঙ্গে চর্চা, তৈরি হচ্ছে খাস কলকাতায়

আজ থেকে কলকাতার কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকায় ৬০ দিনের ১৬৩ ধারা জারির সিদ্ধান্ত

রাত পোহালেই ভোটগণনা, নিশ্চিদ্র নিরাপত্তায় ঢাকা কেন্দ্রগুলো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ