আরজি কর দুর্নীতি মামলায় চার্জশিট পেশ সিবিআইয়ের, সন্দীপ সহ তালিকায় মূল অভিযুক্ত কারা?

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রমশ আরজি কর মামলার(RG Kar Case) বাঁকবদল ঘটছে। তিলোত্তমা কাণ্ডের রেশ ধরে শুরু হওয়া এই মামলা আরজি করের ভিতর চলা দীর্ঘদিনের দুর্নীতির পর্দাফাঁস করেছে, যার অন্যতম মাস্টারমাইন্ড আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ(Sandip Ghosh)। এদিকে আরজি কর আর্থিক দুর্নীতি মামলার প্রথম চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই(CBI)। এদিন শুক্রবার আলিপুর আদালতে চার্জশিট দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে জানা গিয়েছে, মূল অভিযুক্ত হিসেবে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষেরই নাম থাকবে। এছাড়াও বিপ্লব সিং, সুমন হাজরা, আফসার আলি ও আশিস পাণ্ডের নাম থাকতে পারে চার্জশিটে।

তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলা নিয়ে শুরু হওয়া আরজি কর কাণ্ড পরবর্তীতে একাধিক দুর্নীতি মামলার সূত্রপাত ঘটিয়েছে।‌ এই মর্মে গত ২৩শে আগস্ট হাই কোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ আরজি কর মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন। এরপরই ঝুলি থেকে বেরোয় বিড়াল। একে একে ধরা পড়তে থাকেন আরজি কর মেডিকেল কলেজের দুর্নীতির সঙ্গে যুক্ত মাথারা। সন্দীপ ঘোষ ছিলেন এই দুর্নীতি চক্রের মধ্যমণি। আপাতত তাঁকে জেল হেফাজতে রাখা হয়েছে, জামিনের আবেদন মঞ্জুর করা হয়নি। যদিও সর্বশেষ শুনানিতে জামিনের জন্য কোনও আবেদনও নাকি করেননি সন্দীপ।

এছাড়া সন্দীপের সঙ্গে বিপ্লব সিং, সুমন হাজরা, আফসার আলিকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদের মধ্যে আফসার, সন্দীপের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন বলে জানা গিয়েছে। তদন্ত এগোনোর পর অক্টোবর মাসের শুরুর দিকে আশিস পাণ্ডে নামের একজনকে গ্রেফতার করা হয় সিবিআইয়ের তরফে। তিনি সন্দীপের ঘনিষ্ঠ বলে পরিচিত। আশিসের বিরুদ্ধে থেট্র কালচারের অভিযোগ তুলেছিলেন জুনিয়র চিকিৎসকরা। প্রসঙ্গত উল্লেখ্য, সন্দীপকে গ্রেফতার করার তিনমাসের মধ্যে প্রথম চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই। ধৃতদের বিরুদ্ধে হাসপাতালে টেন্ডার দুর্নীতি, মেডিক্যাল বর্জ্য নিয়ে আর্থিক অনিয়মসহ হাসপাতলের মর্গেও একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। এরপর এই মামলা কোন দিকে মোড় নেয় আপাতত সেটাই দেখার পালা।

হাসপাতালের মধ্যে নিশ্চিন্ত মনে সুখটান, দেখতে পেয়েই চিকি‍ৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

গা-ভর্তি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা, রাত জেগে ১৫টি মণ্ডপের নিরাপত্তায় ‘নিদ্রাহীন’ পুলিশ

ইন্টারনেট ব্যবহার করা শিশুদের মৌলিক অধিকার, জানাল সুপ্রিম কোর্ট

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১০ জন, অবৈধভাবেই চলছিল কক্সবাজারের অভিশপ্ত রিসর্টটি

হুথিদের হামলায় কাঁপছে সৌদি আরব! ২৪ অক্টোবর পর্যন্ত বিমান পরিষেবা বাতিল এয়ার ইন্ডিয়ার

পুজোর ছুটি কাটাতে গিয়ে রিসর্টের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু একই পরিবারের ৬ জনের

সপ্তমীতে ভয়াবহ পথ দুর্ঘটনা! দুর্গাপুরে ট্রাকের চাকায় আটকে মৃত ২

অষ্টমীর ভোগ রাঁধেন বাড়ির পুরুষরা, দশমীতে মাকে নিবেদন পোড়ামাছ! মণ্ডল বাড়ির পুজোয় অভিনব রীতি

কক্সবাজারে রিসর্টে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৬ পর্যটক

কুপওয়ারাতে সেনার সঙ্গে গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি

রাজ্যে আরও একবার এসআইআর চাইলেন শমীক ভট্টাচার্য

চিকিৎসার নামে যৌন নির্যাতন! গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তরুণীর

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল