সাত-সকালে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা স্কুটারের, মৃত্যু ২ জনের

সাতসকালে কলকাতায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তির। বৃহস্পতিবার সকালে সার্ভে পার্ক থানা এলাকার ক্যানাল নর্থ রোডে এই দুর্ঘটনা ঘটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে কলকাতায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তির। বৃহস্পতিবার সকালে সার্ভে পার্ক থানা এলাকার ক্যানাল নর্থ রোডে এই দুর্ঘটনা ঘটে। বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারার জেরে গুরুতরভাবে জখম হন দুই স্কুটার আরোহী। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে দুজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনাকে কেন্দ্র করে শোকের আবহ মৃতদের পরিবারে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বেপরোয়া গতিতে যাচ্ছিল স্কুটারটি। এদিন সোয়া ৫টা নাগাদ সার্ভে পার্ক থানা এলাকার ক্যানাল নর্থ রোডে স্কুটারটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। ধাক্কা মারার সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয়। স্কুটার থেকে দূরে ছিটকে পড়ে যান দুই আরোহী। গুরুতরভাবে জখম দুজনেই। রক্তাক্ত অবস্থায় পরে থাকেন রাস্তায়। এই দৃশ্য দেখে তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে সার্ভে পার্ক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় জখম দুজনকেই। সেখানে নিয়ে গেলে ২ জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই যুবকই সার্ভে পার্ক থানা এলাকার বাসিন্দা। স্কুটারে চরে যাওয়ার সময় দু’জনেরই মাথায় হেলমেট ছিল না বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পর ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে মর্মান্তিকভাবে দুর্ঘটনার কবলে পড়ে এমন মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবারে্।

ডিজেল ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি, পঞ্চমীতে তীব্র যানজট যশোর রোডে

মোবাইলে আর অচেনা নম্বর থেকে ফোন আসবে না, পদক্ষেপ কেন্দ্রের

ওটিটি দুনিয়ায় বড় ধাক্কা! এক ধাক্কায় ১ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে নেটফ্লিক্স, কেন হঠাৎ এই সিদ্ধান্ত?

পঞ্চমীর সকালে নারায়ণগড়ে ভয়াবহ দুর্ঘটনা! মৃত সরকারি বাসের কন্ডাক্টর, জখম ৮

জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

সৌন্দর্যায়নের রঙেই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা? চিংড়িহাটার ঘটনার পর আসানসোলে রং তোলা শুরু হল

৩০০ বছরের পুরোনো বর্ধমানের দাস পরিবারে বাড়ির তৈরি বিশেষ ধূপেই হয় দেবীর আরাধনা

পঞ্চমীর ভোররাতে ভয়াবহ পথ দুর্ঘটনা, বালি বোঝাই ট্রাক্টর-গাড়ির সংঘর্ষে মৃত ১

পুজোর উদ্বোধনে এবার জেলায় জেলায় মুখ্যমন্ত্রী, পঞ্চমীতে মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে শুভেন্দু

পঞ্চমী থেকে সপ্তমী বৃষ্টির সম্ভাবনা! প্যান্ডেল হপিংয়ের আগে সঙ্গে রাখুন ছাতা

আমেরিকায় হিন্দু মন্দিরে গণহত্যার ছক! বন্দুক বিকল হওয়ায় ভেস্তে গেল হামলার পরিকল্পনা

গোপনে ছাত্রীদের পোশাক খোলার দৃশ্য রেকর্ড! ৯০ বছরের কারাদণ্ড জিমন্যাস্টিকস কোচের

পুজোয় ভিড় সামলাতে শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ স্পেশাল ট্রেন, জানুন রুট ও সময়সূচী

বিয়ে করতে বলায় বিবাহিত প্রেমিকাকে খুন, রুম হিটার দিয়ে ঝলসে দেওয়া হল দেহ