Grindr App-এ বন্ধুত্বের ফাঁদ পেতে ডাকাতি, কলকাতায় পুলিশের জালে Gay Gang

কলকাতা পুলিশের জালে গ্রেফতার হয়েছে একটি Gay Gang’র ৩জন সদস্য। কড়েয়া থানার পুলিশ তাদের গ্রেফতার করেছে। সাবধান হন, বার্তা পুলিশের।

Share:

নিজস্ব প্রতিনিধি: শহর কলকাতা(Kolkata) দেশের অন্যতম নিরাপদ শহর বলে বিবেচিত হয় মহিলাদের পাশাপাশি রামধনু পরিবারের সদস্যদের জন্যও। রামধনু পরিবার মানে LGBTQ-দের বোঝানো হয়েছে। কিন্তু এখন সেই শহর কলকাতার বুকেই সেই LGBTQ-দের নিশানা বানানো হচ্ছে লুঠপাটের জন্য। তাও সেটা আবার Grindr, Blued, Planetromeo’র মতো Gay Apps’র মাধ্যমে। ওই সব অ্যাপে প্রোফাইল খুলে বন্ধুত্বের ফাঁদ পেতে করা হচ্ছে ওই সব লুঠপাট। সম্প্রতি এমনই একটি ঘটনা সামনে এসেছে। কলকাতা পুলিশের জালে গ্রেফতার হয়েছে একটি Gay Gang’র ৩জন সদস্য। কড়েয়া থানার পুলিশ তাদের গ্রেফতার(Arrested) করেছে। পূর্ব কলকাতার তিলজলা এলাকা থেকে ২জন ও কড়েয়া থেকে ১জনকে গ্রেফতারের পাশাপাশি উদ্ধার হয়েছে লুঠ করা মোটা অঙ্কের টাকাও।

জানা গিয়েছে, অভিযোগকারী এক Gay যুবক সমমনোভাবাপন্ন যুবকদের সঙ্গে বন্ধুত্ব করার জন‌্য Grindr অ্যাপে নিজের প্রোফাইল খুলেছিল। সেখানেই তার সঙ্গে একজনের পরিচয় হয়েছিল। ওই ব্যক্তি কড়েয়া এলাকার একটি ঠিকানা দেয় যুবককে। সেখানেই গিয়ে তাঁকে দেখা করতে বলা হয়। যুবকের অভিযোগ, তিনি ওই বাড়িটিতে গেলে তাঁর সঙ্গে ৩জনের পরিচয় হয়। তারা তাঁকে একটি ঘরের ভিতর নিয়ে গিয়ে মারধর শুরু করে তাঁর কাছে থাকা সোনার আংটি-সহ গয়না লুঠপাট করে। যুবকের কাছে কয়েক হাজার টাকাও তারা লুঠ করে। শেষ পর্যন্ত অনলাইনেও একজনের ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্টে টাকা পাঠাতে বাধ‌্য হয় ওই যুবক। এভাবে ৬৫ হাজার টাকা ডাকাতি করা হয়। লুঠপাটের পর মারধর করে যুবককে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তার পরই তিনি কড়েয়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কলকাতা পুলিশ। মোবাইল নম্বরের সূত্র ধরেই কড়েয়া থানার আধিকারিকরা পূর্ব কলকাতার তিলজলা এলাকা থেকে ২জন ও কড়েয়া থেকে ১জনকে গ্রেফতার করেন। তাদের কাছ থেকে মোট ৪৩ হাজার টাকা উদ্ধার করা হয়। পুলিশ বাকি টাকা ও গয়না উদ্ধারের চেষ্টা করছে। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে যে, কড়েয়া ও বেনিয়াপুকুর এলাকায় ডাকাতি ও লুঠপাটের জন‌্য ফাঁদ পাতত ওই Gay Gang-টি। তার জন‌্য প্রয়োজনে অল্প সময়ের জন‌্য তারা ঘরও ভাড়া নেয়। বিশেষ অ‌্যাপ ও ওয়েবসাইটের মাধ‌্যমেই যোগাযোগ করে তারা ফাঁদে ফেলত লোকজনদের। বন্ধুত্বের টোপ গিলে কেউ দেখা করতে এলেই ঘরের ভিতরে নিয়ে গিয়ে লুঠপাট চলত। ধৃতরা এর আগে কতজনের কাছ থেকে এই পদ্ধতিতে লুঠপাট বা ডাকাতি করছে, তা জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল