এই মুহূর্তে

ইডির নির্দেশে সিজিও কমপ্লেক্সে হাজিরা রুজিরার

নিজস্ব প্রতিনিধি: কয়লাপাচার-কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলবের প্রেক্ষিতে বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। এর আগে এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। অভিষেক-পত্নীকে বুধবার তলবের নোটিস পাঠানো হয়। ইতিমধ্যে তাঁকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরুর করেছে তদন্তকারীদের বিশেষ দল।

উল্লেখ্য গত ১৪ জুন রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কয়লা পাচার-কাণ্ডে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ‘শান্তিনিকেতনে’ গিয়ে তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সেদিন সাংসদ-পত্নীকে প্রায় সাত ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। সেদিন সকাল সাড়ে ১১ টা থেকে শুরু হয়েছিল জিজ্ঞাসাবাদ। সেই জেরা শেষ হয় সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ। সূত্রের খবর, ‘শান্তিনিকেতন’ বাড়িতে অভিষেক-পত্নীকে  কয়েক দফায় জেরা করেছে গোয়েন্দারা। জানা গিয়েছে আর্থিক লেনদেন বিষয় উঠে এসেছিল সেই জেরায়।

বৃহস্পতিবার সকাল থেকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। কর্মীদের পরিচয়পত্র দেখালে তবেই প্রবেশে ছাড়পত্র দেওয়া হয়। এদিন সকাল ১১ টা ১০ মিনিট নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন। দিল্লি থেকে ইডি-র বিশেষ টিম রুজিরাকে জিজ্ঞসাবাদ করার জন্য সিজিও কমপ্লেক্সে এসেছেন। এদিন সেই টিম অভিষেক-পত্নীকে জিজ্ঞাসাবাদ করবেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য এর আগে কয়লাপাচার-কাণ্ডে একাধিক বার জিজ্ঞাসাবাদ করতে চেয়ে দিল্লিতে রুজিরাকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কিন্তু সেই তলবে সাড়া দেননি সাংসদ পত্নী। কয়লা পাচার-কাণ্ডে দিল্লিতে ইডির দফতরে গিয়ে ইতিমধ্যে একাধিকবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Published by:

Share Link:

More Releted News:

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

ম্যান্ডারিন ভাষায় প্রচার তৃণমূল কংগ্রেসের, চিনা ভোট টানতেই অভিনব পদক্ষেপ

অভিষেক–রুজিরার গাড়িতে তল্লাশির নির্দেশ!‌ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ তৃণমূলের

বিজেপির আসন সংখ্যা নিয়ে দোটানায় গেরুয়া শিবির, পদ্ম দিঘিতে প্রশ্নবাণে গুঞ্জন চরমে

নববর্ষের সকালে মাছ নিয়ে গড়িয়ায় প্রচার অরূপ বিশ্বাসের, বিঁধলেন বিজেপিকে

নববর্ষে কীর্তনের তালে দিলীপের তুমুল নাচ, মনীষীদের ছবি হাতে মিছিল শুভেন্দুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ