৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন রুজিরা

বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেরোন অভিষেক-পত্নী।কয়লা পাচার-কাণ্ডে রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি।

Share:

নিজস্ব প্রতিনিধি:  ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেরোন অভিষেক-পত্নী। কয়লা পাচার-কাণ্ডের তদন্তে নেমে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার জন্য এদিন তলব করেছিল ইডি। সেই তলবের প্রেক্ষিতে এদিন সকাল ১১ টা ১০ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজির হন তিনি।

কয়লা পাচার-কাণ্ডের তদন্তে নেমে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তাঁকে জিজ্ঞাসাব্দা করার জন্য দিল্লি থেকে কলকাতায় উড়ে এসছিল ইডির বিশেষ তদন্তকারী দল। এদিন তাঁরাই অভিষেক-পত্নীকে জিজ্ঞাসাবাদ করেন। সূত্রের খবর, এদিন রুজিরাকে আর্থিক লেনদেনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। এর আগে এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। অভিষেক-পত্নীকে বুধবার তলবের নোটিস পাঠানো হয়। সেই নোটিসে বৃহস্পতিবার তাঁকে কলকাতায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা বলা হয়।

বৃহস্পতিবার সকাল থেকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। কর্মীদের পরিচয়পত্র দেখালে তবেই প্রবেশে ছাড়পত্র দেওয়া হয়। এদিন সকাল ১১ টা ১০ মিনিট নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন। উল্লেখ্য এর আগে কয়লাপাচার-কাণ্ডে একাধিক বার জিজ্ঞাসাবাদ করতে চেয়ে দিল্লিতে রুজিরাকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কিন্তু সেই তলবে সাড়া দেননি সাংসদ পত্নী। এর আগে গত ১৪ জুন রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কয়লা পাচার-কাণ্ডে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ‘শান্তিনিকেতনে’ গিয়ে তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। সেদিন সাংসদ-পত্নীকে প্রায় সাত ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই গোয়েন্দারা। ইতিমধ্যে কয়লা পাচার-কাণ্ডের তদন্তে দিল্লিতে ইডির দফতরে গিয়ে একাধিকবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত