সিঙ্গুর-নন্দীগ্রাম থেকে মোঘল আমল বাতিলের দাবি সজলের, ইতিহাসে নতুন সিলেবাস তৈরিতে সওয়াল

Share:

নিজস্ব প্রতিনিধি : সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের কথা স্কুলের পাঠ্যক্রমে যুক্ত করা হয়েছিল তৃণমূলের জমানায়। রাজ্যে পালাবদলের পরে এই সকল বিষয় সিলেবাস থেকে বাদ যাওয়ার ইঙ্গিত মিলছে। ১৫ বছরের ব্যবধানে রাজ্যে বদলে গিয়েছে ক্ষমতার সমীকরণ। এবার পাঠ্যবই থেকে সিঙ্গুর আন্দোলন বাদ দেওয়ার জন্য জোরাল সওয়াল করেছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ (Sajal Ghosh)।

অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। ২০১১ সালে ক্ষমতায় আসার পরে সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের কথা বইতে যুক্ত করা হয়েছিল। এই পাঠ্যবইতে নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরও। চাকরি বিক্রির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি। কীভাবে একজন গ্রেফতার হওয়া মন্ত্রীর নাম বইতে থাকতে পারে? প্রশ্ন উঠেছিল। এই বিষয়গুলো পাঠ্যবই থেকে বাদ দেওয়ার জন্য বিজেপি বিধায়ক সজল ঘোষ জোরাল সওয়াল করেছেন। পাশাপাশি মোগল আমলের ‘বিকৃত’ ইতিহাসও বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি। বিধায়ক জানিয়েছেন, বিভিন্ন স্তর থেকে সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের বিষয় সরানোর দাবি উঠেছে। বিজেপি ক্ষমতায় আসার পরই ‘বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি’ ও ‘নিখিলবঙ্গ শিক্ষক সমিতি’ সিঙ্গুর অধ্যায় বাদ দেওয়ার দাবি তুলেছে। 

 

গত সোমবার রাজ্যের সরকার ও সরকার পোষিত স্কুলগুলিতে অষ্টম শ্রেণির ইতিহাস পাঠ্যক্রম থেকে সিঙ্গুর আন্দোলনের অধ্যায় বাদ দেওয়ার জন্য স্কুলশিক্ষা দফতরে আবেদন জানিয়েছেন শিক্ষকেরা। এই নিয়ে বিকাশ ভবনে শিক্ষা দফতরে স্মারকলিপিও জমা করেছেন তাঁরা। রাজ্যের শিক্ষামন্ত্রী দায়িত্ব গ্রহণ করেই সিলেবাস থেকে সিঙ্গুর আন্দোলন বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন বলে মনে করা হচ্ছে।

নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির, ঘোষণা শুভেন্দুর

সাবানেও উঠছে না কিচেন তোয়ালের তেল চিটচিটে ভাব? জেনে নিন ৩ ঘরোয়া টোটকা

গঙ্গার গ্রাসে তলিয়ে গেল মালদহের শতাব্দীপ্রাচীন শিবমন্দির, কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসীরা

৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর যা ঘটল…

একটা ছোট্ট মেসেজের জন্য এত অপেক্ষা কেন?

অভিষেকের বিরুদ্ধে একাধিক FIR নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট, রক্ষাকবচের মেয়াদ বাড়ল

হাড়হিম ঘটনা অসমে! স্ত্রীকে খুন করে মাথা ফ্রিজে লুকোল স্বামী, কেটে দিল আঙুল

মাহেশে মমতার মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

সেপ্টেম্বরে কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

সুমিত রায়কে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচের মেয়াদ বাড়ল

১০ বছরের সঞ্চয় এক মুহূর্তে শেষ! জর্দার কৌটা খুলতেই যা দেখলেন মহিলা…