Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পর্ণশ্রীতে গণপিটুনিতে মৃত্যু ব্যক্তির, গয়না বিক্রি নিয়ে বচসার জেরে মারধর

Share:

নিজস্ব প্রতিনিধি : পর্ণশ্রীতে গণপিটুনিতে মৃত্যু এক ব্যক্তির। সোনা কেনা বা বন্ধক দেওয়া নিয়ে বচসার জেরে মহেন্দ্র সিং নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পর্ণশ্রীতে গণপিটুনির জেরে মৃত ব্যক্তি রাজস্থানের বাসিন্দা বলে জানা গিয়েছে। এই ঘটনায় জখম আরও ১ ব্যক্তি। এই ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গয়না বিক্রি বা বন্ধক নিয়ে বিবাদের জেরে মারধর বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, শনিবার রাত আড়াইটে নাগাদ পেট্রোলিং করছিল পর্ণশ্রী থানার পুলিশ। সেই সময় রাস্তার ধারে দুই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন পুলিশ আধিকারিকরা।   দ্রুত তাঁদের উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পরেই মৃত্যু হয়েছে মহেন্দ্র সিং নামে ওই ব্যক্তির। ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন দীপক সিং নামে আরও একজন। জানা গিয়েছে, দুজনেই সম্পর্কে ভাই।

জখম দীপক সিং পুলিশকে জানিয়েছেন, গয়না বিক্রি ও বন্ধ দেওয়া নিয়ে একদলের সঙ্গে তাঁদের বচসা হয়। নকল সোনা বিক্রির অভিযোগ তোলা হয়েছে। গয়না নিয়ে বচসা শুরু হয় দুই পক্ষের। ৭-৮ জনের একটি দল আচমকাই ওই দুজনের ওপরে হামলা চালিয়েছে বলে অভিযোগ। হামলা চালানোর পর পালিয়ে গিয়েছে অভিযুক্তরা। এরপরেই তদন্তে নামে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ৭ জনকে চিহ্নিত করে তাদের গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ৭ জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কেন এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে জানতে চাইছেন পুলিশ আধিকারিকরা। গোটা ঘটনা জানতে শুরু হয়েছে তদন্ত।

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

গণনাকেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

খড়গপুরের আকাশে উড়ছে গেরুয়া আবির,উৎসবে মাতোয়ারা বিজেপি কর্মীরা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

অসুস্থ মেয়েকে দেখতে গিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু মায়ের, চাঞ্চল্য হেমতাবাদে

কুমিরের পেট থেকে মিলল মানুষের দেহ! দক্ষিণ আফ্রিকায় হাড়হিম করা ঘটনা

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

অরুণাচলের হিডেন জেম মেছুকা: কেন বার বার ছুটে যেতে ইচ্ছে করে স্বর্গসুন্দর উপত্যকায়?

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমবে! জেনে নিন কার্ড রাইস বানানোর সহজ রেসিপি

এসির তাপমাত্রা কত রাখলে বিদ্যুৎ খরচ সবচেয়ে কম হয় জানেন?