স্যালুট প্রিয়াঙ্কা, সোশ্যাল মিডিয়া ভাসছে মানবিক অভিনন্দনে

মমতার পুলিশ মমতার মতোই মমতাময়ী। দেখালেন বিধাননগর পুলিশ কমিশনারেটের বিমানবন্দর থানার কনস্টেবল প্রিয়াঙ্কা সাহা সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) রাজ্যে একাধিকবার দেখা গিয়েছে পুলিশের(Police) মানবিক মুখ। আবারও দেখা গেল সেই মানবিক মুখ। সেই মুখ শুধু মানবিকই নয়, এই মুখ সাহসীকতা এবং দায়িত্বপরায়ণতার। ঘটনা সামনে আসতেই সোশ্যাল মিডিয়া জুড়ে অভিনন্দনের বন্যা। প্রশংসার বন্যা। হাত গুটিয়ে থাকেননি পুলিশের উচ্চ আধিকারিকেরা। যাকে নিয়ে এই ঘটনা তাঁকে পুরস্কৃত করেছেন তাঁরা। নজরে বিধাননগর পুলিশ কমিশনারেটের(Bidhannagar Police Commissionarate) অধীনস্থ বিমানবন্দর থানার(Airport PS) মহিলা কনস্টেবল প্রিয়াঙ্কা সাহা সরকার(Priyanka Saha Sarkar)। তাঁর অসামান্য কাজের জন্য আজ তাঁকে স্যালুট জানাচ্ছেন সমাজের সর্বস্তরের মানুষ। কেননা তিনি শুধু একজন মানুষের জীবন বাঁচিয়েছেন তাই নয়, পুলিশের ভাবমূর্তিও উজ্জ্বল করেছেন। গতকাল অর্থাৎ রবিবার সকালে এই ঘটনা ঘটেছে, আর সেই ঘটনার ছবি এখন ভাইরাল হয়ে ঘুরছে একের পর এক সোশ্যাল মিডিয়াতে।

ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে, গতকাল সকালে বিমানবন্দর থানার অন্তর্গত এলাকায় একটি ধর্মীয় উৎসবে যোগ দিতে এসে অসুস্থ হয়ে পড়েন একজন বয়স্ক মহিলা। প্রিয়াঙ্কা সেই সময় ওই এলাকাতেই ডিউটি করছিলেন। তিনি বিষয়টি দেখে তৎক্ষণাৎ ছুটে যান। চেষ্টা করেন অ্যাম্বুলেন্স ডেকে ওই মহিলাকে হাসপাতালে পৌঁছে দিতে। কিন্তু কোনও অ্যাম্বুলেন্স তিনি পাননি। কিন্তু হাল ছেড়েও দেননি প্রিয়াঙ্কা। দ্রুত সিদ্ধান্ত নিয়ে নেন তিনি। অচেনা, অজানা বয়স্ক মহিলাকে কোলে তুলে ২৫০ মিটার হেঁটে পৌঁছে যান কাছের হাসপাতালে। প্রিয়াঙ্কার এই সিদ্ধান্তই প্রাণ বাঁচিয়ে দিয়েছে ওই মহিলার। কেননা চিকিৎসকেরাও জানিয়েছেন, সময়মতো পদক্ষেপের জন্য ওই বৃদ্ধ মহিলা দ্রুত চিকিৎসা সুবিধা পেয়েছেন, তা৬র প্রাণ বাঁচানো গিয়েছে। প্রিয়াঙ্কার আন্তরিক প্রচেষ্টায় অসুস্থ বৃদ্ধ মহিলা নতুন জীবন ফিরে পেয়েছেন। প্রিয়াঙ্কার এই মহান ও আন্তরিক পদক্ষেপের জন্য বিধাননগরত পুলিশ কমিশনারেটের কমিশনার গৌরব শর্মা তাঁকে পুরস্কৃত করেন l প্রিয়াঙ্কা সাহা সরকারের এই পদক্ষেপ রাজ্যের অন্যান্য পুলিশ কর্মীকেও উৎসাহিত করবে আগামী দিনে।

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমানের

পুজোয় সারাদিন চড়া মেকআপ করে জ্বলছে মুখ? ত্বকের যত্ন নিন ৭ উপায়ে

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

অষ্টমীর সন্ধ্যায় মেট্রো বিভ্রাট, এক ঘন্টা পর স্বাভাবিক পরিষেবা

গবাদি পশুর ভুসি দিয়ে তৈরি, Priyagold বিস্কুট আমদানি-বিক্রির উপরে নিষেধাজ্ঞা নেপালের

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, নিহত বেড়ে ৫৩

অগ্নিগর্ভ মণিপুর, জাতিদাঙ্গায় নিহত ৪, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ

সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম