‘বাংলার নির্বাচনে বেইমানি হয়েছে’‌, অভিষেকের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে দুষলেন অখিলেশ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতাচ্যুত হয়েছে তৃণমূল কংগ্রেস। বাংলার মসনদে এসেছে বিজেপি। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এলেন সমাজবাদী পার্টির (সপা) নেতা অখিলেশ যাদব। আজ, বৃহস্পতিবার দুপুরে কলকাতায় পৌঁছে কালীঘাটে তৃণমূল সভানেত্রীর বাড়িতে যান সপা প্রধান। এখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এখানেই মমতা–অভিষেকের সঙ্গে বৈঠক করেন সপা প্রধান। এমনকী মমতার উদ্দেশে অখিলেশকে বলতে শোনা যায়, ‘‌আপনি হারেননি।’‌

এদিকে দেশের গণতন্ত্র বাঁচানোর লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তাও দেন সমাজবাদী পার্টি প্রধান। এখান থেকেই নির্বাচন কমিশনকে তোপ দেগেছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে অখিলেশ যাদবের তোপ, ‘‌বাংলার নির্বাচনে মাল্টি লেয়ার মাফিয়াগিরি হয়েছে। বিজেপি উত্তরপ্রদেশে যা করেছে, সেটা ট্রায়াল ছিল। সেখান থেকে শিখে নির্বাচন লুঠ করেছে। উত্তরপ্রদেশে বহু অভিযোগ করার পরেও কোনও আধিকারিককে সরানো হয়নি। এবার বাংলায় প্রশাসনের সবাইকে সরিয়ে দিয়ে নিজের লোক বসানো হয়েছিল।’‌ ইতিমধ্যেই অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেন, এমকে স্ট্যালিন, উদ্ধব ঠাকরের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে তৃণমূল সুপ্রিমোর। তাঁরাও দেখা করতে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বলে সূত্রের খবর।

 

অন্যদিকে কালীঘাটের গলিতে অখিলেশের কনভয় ঢুকতেই দেখা গেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দরজায় দাঁড়িয়ে অখিলেশকে অভ্যর্থনা জানালেন স্বয়ং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে নেমেই অভিষেককে বুকে জড়িয়ে ধরেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। অভিষেকের পিঠ চাপড়ে অখিলেশ বলেন, ‘‌আপনারা খুব ভাল লড়াই করেছেন।’‌ তৃণমূলের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা করে অখিলেশ বলেন, ‘‌উত্তরপ্রদেশে নির্বাচন কমিশনকে ব্যবহার করে ক্ষমতা দখল করেছে বিজেপি।’‌

এছাড়া অখিলেশ এবং মমতার এই সাক্ষাৎ রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। উত্তরপ্রদেশে অখিলেশের ফেরার লড়াই এবং বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন—দুই শক্তি মিলে যে আগামী দিনে দিল্লির গদিতে বিজেপির অস্বস্তি বাড়াবে সেটা নিয়ে কোনও সন্দেহ নেই। আজকের বৈঠকের পর কালীঘাটের বাড়ির বাইরে সাংবাদিকদের অখিলেশ কড়া ভাষায় বললেন, ‘‌বাংলার নির্বাচনে বেইমানি হয়েছে। এবারের নির্বাচনে মাল্টি লেয়ার মাফিয়াগিরি হয়েছে। বিজেপি, নির্বাচন কমিশন, আন্ডারগ্রাউন্ডের লোকজন মিলে এই নির্বাচন করিয়েছে। নির্বাচন লুট করেছে। কেন্দ্রীয় বাহিনীকে তৃণমূলকে হারানোর নির্দেশ দেওয়া হয়েছে। আধিকারিকদের উঁচু পদের লোভ দেখানো হয়েছে।’‌

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?