‘তৃণমূলে কোনও সমাজবিরোধীর প্রয়োজন নেই – লেজ মোটা হলে অভিষেক কেটে দেবেন’, বার্তা সৌগত-নারায়ণের

সৌগত আর নারায়ণ দুইজনই দলের নীচুতলার কর্মীদের পাশাপাশি মধ্যমস্তরের নেতাদেরও উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন দলেরই একটি সভা থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২১ জুলাইয়ের সমাবেশ থেকে তৃণমূলে(TMC) শুদ্ধকরণের ডাক দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তিনি বলেছিলেন, ‘বিত্তবানদের নয়, বিবেকবানদের দল হতে হবে তৃণমূলকে। আমি দলে বিত্তবান লোক চাই না। বিবেকবান লোক চাই। কেন জানেন? পয়সা আসে, চলে যায়। কিন্তু সেবার কোনও বিকল্প নেই। যত জিতবে, তত নম্র হতে হবে।’ এ বার নেত্রীর কথারই অনুরণন শোনা গেল দমদমের তৃণমূল সাংসদ তথা বর্ষীয়ান নেতা সৌগত রায়(Saugata Roy) এবং অশোকনগরের তৃণমূল বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর(Narayan Goshwami) গলায়। দুইজনই দলের নীচুতলার কর্মীদের পাশাপাশি মধ্যমস্তরের নেতাদেরও উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন দলেরই একটি সভা থেকে যা ঘিরে এখন রাজ্য রাজনীতিতে শোরগোল পড়েছে। আলোচনা শুরু হয়েছে তৃণমূলের অন্দরেও।

আরও পড়ুন কাল রাজ্য বিধানসভায় Indo-Bhutan River Commission নিয়ে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী

ঠিক কী বলেছেন সৌগত রায়? বলেছেন, ‘তৃণমূলের কোনও সমাজবিরোধীর প্রয়োজন নেই। রাজ্য সরকারের যা দৃষ্টিভঙ্গি, তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন, আমাদের কোনও সমাজবিরোধীর প্রয়োজন নেই। আমি আগেও বলেছি, এখনও বলছি, সমাজবিরোধীকে দিয়ে ভোট চাই না। তাই যারা সমাজবিরোধীদের কাজ করছেন, তাদের বলছি সামলে যাও। সামলে না গেলে তোমাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মানুষ শান্তিতে থাকবে। নিজের কাজ করবে। সেখানে কেউ তোলা চাইবে, জুলুম করবে, এ সব মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হতে দেবে না।’ সম্প্রতি বেশ কিছু নিগ্রহের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। বার বার নিগ্রহে অভিযুক্তের সঙ্গে কোনও তৃণমূল নেতার যোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে। কারও নাম না-করে এ নিয়ে কড়া বার্তা দিয়েছেন দলনেত্রী মমতা। মনে করা হচ্ছে সৌগত সেই পথে হেঁটেই দলের নীচু ও মাঝের তলার নেতাকর্মীদের বার্তা দিয়ে দিলেন।

আরও পড়ুন অব্যবহৃত জমি ফেরত নিয়ে নিলামে তুলবে রাজ্য সরকার

কী বলেছেন নারায়ণ বিশ্বাস? বলেছেন, ‘দলের সকলে খারাপ বলছি না। দু’-এক জন যদি এ রকম থাকেন, তাদের জন্য সতর্কবাণী। অভিষেক ময়দানে নেমে পড়েছেন। আপনি যদি মনে করেন, পাড়ার হোমরাচোমরা প্রধান হয়েছেন, লেজ মোটা হয়ে গিয়েছে, কেউ কাটতে পারবে না, তা ঠিক নয়। অভিষেক কিন্তু কাঁচি দিয়ে লেজ কুচ করে কেটে দেবেন। মা বলার সময় পাবেন না। মানুষের অধিকার মানুষকে দিতে হবে। লেজ মোটা হলে কিন্তু অভিষেক কেটে দেবেন। তাই সমঝে যান। সমঝে চলুন। মানুষের মমতার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। তৃণমূলের বিরুদ্ধেও অভিযোগ নেই। কিন্তু কয়েক জন সাংগঠনিক নেতা এবং জনপ্রতিনিধির ওপর মানুষের রাগ। কিছু জায়গায় মানুষ সরকারি জমি দখলের অভিযোগ করেছেন। কিন্তু এ সব আর চলবে না। জমি দখল করে গরিবদের মধ্যে বিতরণ করে দেওয়া হবে। তৃণমূল মানে পরিষেবার প্লাটফর্ম। করেকম্মে খাওয়ার জন্য যারা দলে রয়েছেন, তাদের দিন শেষ। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) এ কথা বলেছেন। সুতরাং সমঝে যান।’

চোরবাগানের ঘটনায় আজ মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী

ছেলে টাইগার শ্রফের উপর হামলার পর প্রথমবার জনসমক্ষে জ্যাকি, কোথায় দেখা গেল অভিনেতাকে?

নাটোরে বালিবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ১৪, আহত ২০

নবমীতে প্যান্ডেল হপিংয়ে বাধা দেবে বৃষ্টি? জেনে নিন কলকাতা থেকে উত্তরবঙ্গ সব জেলার পূর্বাভাস

নবমীর ভোররাতে বাঘাযতীন বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই শতাধিক দোকান

কলম্বিয়ায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃত ১৪, আহত একাধিক

নবমীর মেনুতে থাকুক রাজকীয় স্বাদ, বাড়িতে বানান জিভে জল আনা পোস্ত মটন

২০ না ২১ অক্টোবর? দশেরা ও বিজয়া দশমীর তারিখ নিয়ে বিভ্রান্তি! জানুন শুভ মুহূর্ত

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমানের

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

অষ্টমীর সন্ধ্যায় মেট্রো বিভ্রাট, এক ঘন্টা পর স্বাভাবিক পরিষেবা

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম