বরানগরে রবিবাসরীয় প্রচারে ২২ গজে ব্যাট ধরে ছক্কা হাঁকান সৌগত রায়

Share:

নিজস্ব প্রতিনিধি, বরানগর: খেলা হবে। নির্বাচনের আগে, লোকসভার প্রার্থী সৌগত রায় আবারও ছক্কা হাঁকানোর জন্য ব্যাট ধরলেন।নির্বাচনী প্রচার কর্মসূচি থেকে ছোট্ট বিরতি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা তথা দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায়(Saugata Roy) রবিবার, বরানগরে আয়োজিত বরানগর প্রিমিয়ার লিগে অংশ নিলেন। সৌগতবাবু নিজে একজন ক্রিকেট অনুরাগী। তাই এই সুবর্ণ সুযোগ তিনি হাতছাড়া করেননি। সটান মাঠে পৌঁছে যান। তাতে আয়োজকরাও খুশি হন।

সৌগত রায়কে মাঠে দেখে খেলোয়াড় এবং দর্শক, দুই পক্ষই চমকে যায়। সকলেই সৌগতবাবুকে খেলার জন্য অনুরোধ করেন। তাঁর পরনে ধুতি থাকা সত্ত্বেও, ক্রিকেট খেলার স্মৃতি স্মরণ করে ব্যাট হাতে মাঠে নেমে পড়েন সৌগত রায়। একের পর এক বলে চার ও ছক্কা হাঁকাতে শুরু করেন তিনি। অপরদিকে একের পর এক বল করে হাপিয়ে ওঠেন স্থানীয় কাউন্সিলর।তা দেখে দর্শকরাও আপ্লুত হয়ে পড়েন। তাঁরা চিৎকার করে সৌগতবাবুকে সমর্থন জানান। শেষে তিনি বলেন, ‘খেলা হবে’ এবং আবারও ফেরার প্রতিশ্রুতি দেন। বয়সে নবীন প্রবীণ বিষয়টি থাকে কিন্তু সবথেকে যেটি প্রয়োজন হয় তাহলে চরম উদ্দীপনা। তাতে যে ভাটা এখনো পড়েনি এদিন রবিবারের প্রচারে বেরিয়ে তা বুঝিয়ে দেন বর্ষিয়ান প্রাক্তন সাংসদ সৌগত রায়।

নির্বাচন ঘোষণা হতেই সীমান্ত শহর বসিরহাটে(Bashirhat) কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশন সপ্তম দফায় ভোট গ্রহণ এর ঘোষণা করেছেন। পাশাপাশি অবাদ শান্তিপূর্ণ নির্বাচনে বদ্ধপরিকর নির্বাচন কমিশন মূলত সেই লক্ষ্যেই সীমান্ত শহর বসিরহাটে শুরু হলো কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। বসিরহাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে সীমান্ত শহর বসিরহাটের বিভিন্ন প্রান্তে রুটমার্চ করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সপ্তম দফায় অর্থাৎ শেষ দফায় বসিরহাট লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে ।

চোরবাগানের ঘটনায় আজ মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী

ছেলে টাইগার শ্রফের উপর হামলার পর প্রথমবার জনসমক্ষে জ্যাকি, কোথায় দেখা গেল অভিনেতাকে?

নাটোরে বালিবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ১৪, আহত ২০

নবমীতে প্যান্ডেল হপিংয়ে বাধা দেবে বৃষ্টি? জেনে নিন কলকাতা থেকে উত্তরবঙ্গ সব জেলার পূর্বাভাস

নবমীর ভোররাতে বাঘাযতীন বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই শতাধিক দোকান

কলম্বিয়ায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃত ১৪, আহত একাধিক

নবমীর মেনুতে থাকুক রাজকীয় স্বাদ, বাড়িতে বানান জিভে জল আনা পোস্ত মটন

২০ না ২১ অক্টোবর? দশেরা ও বিজয়া দশমীর তারিখ নিয়ে বিভ্রান্তি! জানুন শুভ মুহূর্ত

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমানের

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

অষ্টমীর সন্ধ্যায় মেট্রো বিভ্রাট, এক ঘন্টা পর স্বাভাবিক পরিষেবা

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম