সরকারপন্থী চিকিৎসক ও পড়ুয়াদের বাঁচান, ইমেল রাজ্যের স্বাস্থ্যকর্তা ও তৃণমূলকে

ইমেলে লেখা, ‘সরকারপন্থী চিকিৎসক ও পড়ুয়াদের বাঁচান!’ স্বাক্ষরকারীর জায়গায় লেখা College of Medicine and JNM Hospital, পড়ুয়া ও চিকিৎসকেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর জি কর কাণ্ডের(R G Kar Incident) প্রেক্ষাপটে নয়া মোড়। রাজ্যের স্বাস্থ্যকর্তা থেকে শুরু করে তৃণমূলের রাজ্য নেতৃত্বের কাছে ই-মেল(E-Mail) করা হয়েছে। সেই ইমেল আবার করা হয়েছে কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের পড়ুয়া ও চিকিৎসকদের তরফে। সেই ইমেলে বলা হয়েছে, আর জি কর কাণ্ডের পরে চিকিৎসক ও পড়ুয়াদের একাংশ সরকারপন্থী চিকিৎসক ও পড়ুয়াদের ওপরে সামাজিক ও প্রশাসনিক আক্রমণ চালিয়ে যাচ্ছে। এই আক্রমণের হাত থেকে রাজ্য সরকার ও তৃণমূল যেন তাঁদের বাঁচায়। ইমেলে সরাসরি লেখা হয়েছে, ‘সরকারপন্থী চিকিৎসক ও পড়ুয়াদের বাঁচান!’ ইমেলে স্বাক্ষরকারীর জায়গায় লেখা College of Medicine and JNM Hospital, পড়ুয়া ও চিকিৎসকেরা।

জানা গিয়েছে, রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা ছাড়াও তৃণমূল(TMC) নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee), সুব্রত বক্সী, কুণাল ঘোষ প্রমুখের কাছে ওই ই-মেল পাঠিয়ে নিরাপত্তার জন্য হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে। সেখানেই বলা হয়েছে, হাসপাতাল ও হস্টেল থেকে তাঁদের বহিষ্কার করতে চাপ দেওয়া হচ্ছে। তাঁদের মানহানি করা হচ্ছে। কলেজ, তাঁরা প্রাণের ভয় পাচ্ছেন। ঘটনাচক্রে, গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় হুমকি-চক্র ও তোলাবাজিতে অভিযুক্ত ৪০ জন চিকিৎসক-পড়ুয়াকে জেএনএম থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়। আর ঠিক তার আগের দিন অর্থাৎ ১৮ সেপ্টেম্বর ওই চিঠি ই-মেল করে পাঠানো হয়। যদিও বিষয়টি এতদিন পরে সামনে এসেছে। মনে করা হচ্ছে, হাসপাতাল থেকে বহিষ্কার করা হতে পারে, এমন আশঙ্কা থেকেই ওই চিঠি পাঠানো হয়েছিল।

যদিও কল্যাণীর ওই মেডিকেল কলেজ থেকে ৪০ জনকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে ৬ মাসের জন্য। তাঁদের ক্যাম্পাস ও হোস্টেল ছাড়তে বলা হয়েছে। পঠনপাঠনের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। যাদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ-সহ অভিযোগ রয়েছে, তাদের ব্যাপারে জেএনএমের অধ্যক্ষ শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেন বলেও জানা গিয়েছে। যদিও এদিন ওই মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মণিদীপ পাল জানিয়েছেন, ওই ধরনের কোনও ইমেলের কথা তাঁর জানা নেই। ঘটনার জেরে এদিন কুণাল ঘোষ(Kunal Ghosh) জানিয়েছেন, ‘কেউ অপরাধের সঙ্গে যুক্ত থাকলে, শাস্তি পাক। তবে স্পর্শকাতর ঘটনার গভীর প্রতিক্রিয়ার সুযোগ নিয়ে কেউ যদি আক্রোশ চরিতার্থ করেন, তা দুর্ভাগ্যজনক। আমার কাছে কয়েক জন এসেছিলেন। দলের শীর্ষ নেতৃত্ব নিশ্চয় বিষয়টি দেখবেন।’

বিনা পেট্রোলে যাবে ৯০ কিলোমিটার, শিগগিরই বাজারে আসছে চমকপ্রদ গাড়ি

দ্বিতীয় দিনের প্রতিবাদের আগেই প্রতিরোধমূলক গ্রেফতার সিজেপি প্রধান অভিজিৎ দীপকে সহ ৩ নেতা

পুজোর ছুটি কাটুক ঐতিহ্যের আঙিনায়, ঘুরে আসতে পারেন নাড়াজোলে

ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, দুর্গাপুজোয় কেমন থাকবে কলকাতা-সহ গোটা বাংলার আবহাওয়া?

বিরিয়ানি থেকে মিষ্টি গজা, পুজোর পাঁচদিন শরীর ঠিক রাখতে কী কী খাবেন, রইল তালিকা

সৌদি আরবে বিমানবন্দরে ফের হামলা, মৃত অন্তত ১২

ভুলে যান স্যামসাং-এলজি, সস্তায় বাড়িতে নিয়ে আসুন এই সংস্থার স্মার্ট টিভি

আধুনিকতার ভিড়ে নজর কেড়ে চলেছে মহেশতলার মাঠঘর বারোয়ারি পুজো

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি