মধ্যরাতে উড়ালপুল থেকে স্কুটার ছিটকে খালে, আশঙ্কাজনক আরোহী

মধ্যরাতে আচমকাই লাইট পোস্টে ধাক্কা মেরে উড়ালপুল থেকে ছিটকে নীচের খালে পড়ে গেলেন স্কুটার আরোহী। ঘটনাটি ঘটেছে বিধাননগর উড়ালপুলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতের শহরে ফের দূর্ঘটনা। মধ্যরাতে আচমকাই লাইট পোস্টে ধাক্কা মেরে উড়ালপুল থেকে ছিটকে নীচের খালে পড়ে গেলেন স্কুটার আরোহী। বুধবার রাতে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে কলকাতার বিধাননগর উড়ালপুলে(Accident)। দূর্ঘটনায় আহত ওই স্কুটার আরোহীকে  আশঙ্কাজনক অবস্থায় আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে ১২ টা নাগাদ একটি স্কুটার বাইপাসের দিক থেকে লেকটাউনের দিকে যাচ্ছিল। স্কুটারের বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লাইট পোস্টে ধাক্কা মারে। এরপর আরোহী উড়ালপুলের নীচে খালে পড়ে যায়। দূর্ঘটনাটি ঘটে বিধাননগর ও কলকাতা পুলিশের নিয়ন্ত্রণাধীন এলাকার সংযোগস্থলে। ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর ও কলকাতা পুলিশের আধিকারিকরা। আহত স্কুটার আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে ওই ব্যক্তির। আহত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। দুর্ঘটনার ফলে দুমড়ে মুচড়ে গিয়েছে স্কুটারের বেশকিছুটা অংশ।

মধ্যরাতে ওই দূর্ঘটনার বিষয়ে উড়ালপুলের নীচে এক দোকানদার জানান, হঠাৎ কিছু একটা পড়তে দেখলাম খালে। দেখলাম ঝুপ করে কিছু একটা পড়ল। শব্দ শুনে প্রথমে কিছু বোঝা যায়নি। মনে হয়েছিল কেউ বোধ হয় কাউকে ঠেলে ফেলে দিয়েছে। কিন্তু পরে দেখা যায় খালের জলে পড়েছেন এক ব্যক্তি। তড়িঘড়ি পুলিশ এসে পৌঁছয়। তারপর খাল থেকে আরোহীকে উদ্ধার করেন তাঁরা। গতির জেরে রেলিং টপকে ওই ব্যক্তি খালে পড়ায় অবাক হচ্ছেন অনেকে।

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত মন্তব্য’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন

সহকর্মীর সঙ্গে প্রেম! রেগে গিয়ে প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুন করল ভারতীয় যুবক

আমলকি দিয়ে বানান অন্ধ্রের এই টক-ঝাল রেসিপি, নিমেষে উধাও হবে এক থালা ভাত

বিজয়ের দলের নেতার বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, বিয়ের জন্যে ২৫ লক্ষ টাকা দাবি

ষষ্ঠীর সকালে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ি উল্টে মৃত ৩

উত্তর বম্বে সর্বজনীন দুর্গাপুজোয় ঐতিহ্যবাহী সাজে কাজল, মা-বোনকে আগলে রাখলেন অভিনেত্রী

সবজি ও পনিরের মেলবন্ধনে জমবে স্বাদ! পুজোতে বানান নবরত্ন কোর্মা

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

মুম্বইয়ে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য