আর জি কর কাণ্ডে ভিসেরা নমুনা ও রিপোর্ট বিকৃতির অভিযোগ, CBI-কে তদন্তের নির্দেশ শিয়ালদহ আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় নতুন মোড়। নির্যাতিতার ভিসেরা নমুনা ও রিপোর্ট বিকৃতির অভিযোগে তদন্তের নির্দেশ দিল শিয়ালদহের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালত। এই অভিযোগের তদন্ত করবে সিবিআই। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে তদন্তকারী অফিসারকে আদালতে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে।

কয়েকদিন আগে বেলগাছিয়ার রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির এক প্রাক্তন কর্মী নির্যাতিতার পরিবারের কাছে একটি চিঠি পাঠান। সেই চিঠিতে গুরুতর অভিযোগ করা হয়। দাবি করা হয়, আর জি কর মামলার ভিসেরা নমুনা বদলে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, ভিসেরা সংক্রান্ত রিপোর্টেও কারচুপি হয়েছে বলে অভিযোগ তোলা হয়। চিঠিতে আরও দাবি করা হয়, এই ঘটনায় বেলগাছিয়ার ফরেন্সিক ল্যাবের তিন আধিকারিকের ভূমিকা রয়েছে। যদিও এই অভিযোগের সত্যতা এখনও আদালতে প্রমাণিত হয়নি। এরপর ওই চিঠি আদালতে জমা দেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। ভিসেরা নমুনা ও রিপোর্ট বিকৃতির অভিযোগ তুলে পৃথক তদন্তের আবেদন জানান তাঁরা। এই ঘটনারও সিবিআই তদন্তের দাবি করা হয়। পরিবারের সেই আবেদন গ্রহণ করেছে শিয়ালদহ আদালত। আদালত নির্দেশ দিয়েছে, মূল ধর্ষণ ও খুনের মামলার পাশাপাশি ভিসেরা সংক্রান্ত অভিযোগও খতিয়ে দেখবে সিবিআই। ভিসেরা নমুনা, রিপোর্ট এবং সংশ্লিষ্ট সমস্ত নথি পরীক্ষা করে অভিযোগের সত্যতা যাচাই করতে হবে।

আরও পড়ুনঃ ‘নির্যাতিতার পরিবারকে আইনজীবী দেবে রাজ্য সরকার’, কামদুনি মামলা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

তদন্তে যদি কোনও ধরনের কারচুপির প্রমাণ মেলে, তবে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। আপাতত আদালতের নির্দেশ অনুযায়ী তদন্ত শুরু করবে সিবিআই। আগামী ৩০ জুলাই আদালতে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে। এই নির্দেশের পর আর জি কর মামলার তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে। এখন নজর সিবিআইয়ের তদন্ত এবং আদালতে জমা পড়া প্রাথমিক রিপোর্টের দিকে।

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১০ জন, অবৈধভাবেই চলছিল কক্সবাজারের অভিশপ্ত রিসর্টটি

হুথিদের হামলায় কাঁপছে সৌদি আরব! ভারত থেকে বিমান পরিষেবা স্থগিত

পুজোর ছুটি কাটাতে গিয়ে রিসর্টের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু একই পরিবারের ৬ জনের

সপ্তমীতে ভয়াবহ পথ দুর্ঘটনা! দুর্গাপুরে ট্রাকের চাকায় আটকে মৃত ২

অষ্টমীর ভোগ রাঁধেন বাড়ির পুরুষরা, দশমীতে মাকে নিবেদন পোড়ামাছ! মণ্ডল বাড়ির পুজোয় অভিনব রীতি

‘স্যার আমরা পৃথিবী ছাড়ছি’, স্ত্রীর জন্মদিনে সিইও-কে মেইল, গুরুগ্রামে ঘর থেকে উদ্ধার দম্পতির দেহ

চিকিৎসার নামে যৌন নির্যাতন! গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তরুণীর

কার্শিয়াং-এর ডাউহিল জঙ্গলে দেখা মিলল কালো হরিণের, বাড়তি কৌতূহল জাগল প্রকৃতিপ্রেমীদের

কক্সবাজারে রিসর্টে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৬ পর্যটক

কুপওয়ারাতে সেনার সঙ্গে গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি

রাজ্যে আরও একবার এসআইআর চাইলেন শমীক ভট্টাচার্য

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল

নবরাত্রিতে অজয় দেবগণের বাড়িতে পড়ল হাতুরির ঘা, ভাঙা হল অবৈধ নির্মাণ